বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি আবারও মা হতে যাচ্ছেন? স্বামী সাইফ আলি খানের সঙ্গে তার তৃতীয় সন্তানের আগমন ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে এমনই আলোচনা।
সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া কারিনার একটি ভিডিওকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, টিম মেম্বারদের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন কারিনা। এ সময় তার এক সহযোগী কারিনার ঠিক সামনে ছাতা ধরে রাখার চেষ্টা করছিলেন।
এটি দেখেই নেটিজেনদের একাংশের ধারণা তৈরি হয়, কারিনা হয়তো তার 'বেবি বাম্প' ঢাকতেই ছাতার আড়াল নিচ্ছেন। আর এতেই মুহূর্তের মধ্যে তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন
যদিও এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র। তারা জানিয়েছে, অভিনেত্রী মোটেও অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার বিশেষ কোণ, পোশাকের গঠন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে শরীরের রূপ কিছুটা ভিন্ন মনে হতে পারে। ফলে ছাতার আড়ালের বিষয়টিকে অন্তঃসত্ত্বা হওয়ার নিশ্চিত তথ্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, সাইফ-কারিনা দম্পতির ঘরে তৈমুর ও জেহ নামে দুই সন্তান রয়েছে। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন পালন করতে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা। এর আগে এক সাক্ষাৎকারে কারিনা নিজেই বলেছিলেন, ষাটোর্ধ্ব বয়সে সাইফ আবারও বাবা হন—তা তিনি চান না। দুই সন্তানকে নিয়ে বর্তমানে তারা বেশ গুছিয়ে সংসার করছেন।
জুম এন্টারটেইনমেন্ট অবলম্বনে
ডিএ
