প্রেক্ষাগৃহে মুক্তির চার বছর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত চলচ্চিত্র ‘সাইকো’।
পরিচালক অনন্য মামুনের এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি দেওয়া হয়েছে। সম্প্রতি এক পোস্টের মাধ্যমে সিনেমাটি স্ট্রিম করার তথ্য নিশ্চিত করেছে আইস্ক্রিন কর্তৃপক্ষ।
সিনেমাটির থ্রিলারধর্মী গল্পে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান থেকে হঠাৎ অপহৃত হন দেশের এক মন্ত্রীর মেয়ে। শুরুতেই ঘটনাটিকে পুরোনো কোনো রাজনৈতিক শত্রুর প্রতিশোধ বলে ধারণা করা হলেও গল্প এগোনোর সঙ্গে সঙ্গে তা নতুন মোড় নেয়।
এর মধ্যেই উন্মোচিত হতে থাকে নানা রহস্য এবং আবির্ভাব ঘটে এক ‘সাইকো’ স্বভাবের রহস্যময় যুবকের।
উল্লেখ্য, ২০২২ সালের কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সাইকো’। সিনেমাটিতে রোশান ও পূজা চেরী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহান খান রিও, রোজী সিদ্দিকী ও সুব্রত।
ডিএ
