বিজ্ঞাপন

বাসায় একা ছিলেন মডেল, এরপর এলোপাতাড়ি ছুরিকাঘাত

বাসায় একা ছিলেন মডেল, এরপর এলোপাতাড়ি ছুরিকাঘাত

ভারতের দিল্লিতে নিজ ঘরে ২১ বছর বয়সী এক মডেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সেই মডেলের নাম মুসকান, পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।  

বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহতের জিম ট্রেনার ইমরানকে মূল অভিযুক্ত হিসেবে সন্দেহ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তিলক নগরের নিউ মহাবীর নগর এলাকার একটি ভাড়া বাসায় একা থাকার সুযোগে হামলাকারী ঘরে প্রবেশ করে। এরপর মুসকানকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সে।

শরীরে একাধিক মারাত্মক আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলে মুসকানকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

পরে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) অভিষেক গুপ্ত। তিনি সাংবাদিকদের জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অপরাধীকে শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ গভীরভাবে পরীক্ষা করা হচ্ছে।

এদিকে নিহতের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন মুসকান। ঘটনার সময় তার বড় বোন চণ্ডীগড়ে অবস্থান করছিলেন এবং তিনিই ফোন করে বাসায় দ্রুত লোক পাঠাতে বলেন। আমানের দাবি, অভিযুক্ত ইমরান দীর্ঘদিন ধরে মুসকানকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন বলে তার পরিবার তাকে জানিয়েছিল। সেই সন্দেহ থেকেই ইমরানের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠে এসেছে।

ডিএ

বিজ্ঞাপন