বিনোদনপ্রেমীদের জন্য আবারও হাজির রোমাঞ্চকর এক সপ্তাহ। ড্রামা, থ্রিলার আর মিউজিক্যাল বায়োপিকের দারুণ মেলবন্ধনে চলতি সপ্তাহে বিভিন্ন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একগুচ্ছ কনটেন্ট। হলিউডের কিংবদন্তি রবার্ট ডি নিরোর ক্রাইম থ্রিলার থেকে শুরু করে পপ-সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীনির্ভর বায়োপিক কিংবা অনুরাগ কাশ্যপের টানটান সামাজিক ড্রামা সব মিলিয়ে দর্শকের উইকেন্ড জমিয়ে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে থাকছে নানা চমক।
দি হুইস্পার ম্যান
রহস্য ও ক্রাইম থ্রিলারের মিশেলে নির্মিত হয়েছে সিনেমা 'দি হুইস্পার ম্যান'। গল্পে দেখা যাবে, অপরাধবিষয়ক লেখক টম কেনেডির (অ্যাডাম স্কট) ছেলে জেক রহস্যজনকভাবে নিখোঁজ হয়। বাধ্য হয়ে টম তার বিচ্ছিন্ন বাবা ও সাবেক অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা পিটার উইলিসের (রবার্ট ডি নিরো) দ্বারস্থ হন। পিটার বহু বছর আগে ‘দি হুইস্পার ম্যান’ নামের এক ভয়ংকর সিরিয়াল কিলারকে ধরেছিলেন। এরপর ডিটেকটিভ আমান্ডা বেককে (মিশেল মোনাগান) সঙ্গে নিয়ে নতুন করে শুরু হওয়া শিশু অপহরণের রহস্য উদ্ঘাটনে মাঠে নামেন তারা।
মুক্তি: ২৮ আগস্ট
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স
ডার্ক ম্যাটার (সিজন ২)
মাল্টিভার্সের রহস্যময় যাত্রাকে কেন্দ্র করে ফিরছে 'ডার্ক ম্যাটার'-এর দ্বিতীয় সিজন। এই সিজনে তিনটি ভিন্ন ইউনিভার্স এবং তাদের অদ্ভুত অভিজ্ঞতা তুলে ধরা হবে। একটি নতুন এবং আপাতদৃষ্টিতে সুরক্ষিত বিশ্বে নতুন করে জীবন সাজানোর চেষ্টা করছেন জেসন ডেসেন (জোয়েল এজারটন), তার স্ত্রী ড্যানিয়েলা (জেনিফার কনেলি) ও ছেলে চার্লি। তবে সম্পর্কের টানাপোড়েন ও ব্যক্তিগত জটিলতায় তাদের বাঁধন ফের আলগা হতে শুরু করে। অন্যদিকে আমান্ডা, রায়ান ও ব্লেয়ার বেরিয়ে পড়েন তাদের নিজস্ব গন্তব্যের খোঁজে।

মুক্তি: ২৮ আগস্ট
প্ল্যাটফর্ম: অ্যাপল টিভি প্লাস
মাইকেল
পপ-সম্রাট মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য ও বিতর্কিত জীবন নিয়ে তৈরি হয়েছে বহুল আলোচিত বায়োপিক 'মাইকেল'। সংগীতাঙ্গনের এই প্রবাদপুরুষের শৈশব, 'জ্যাকসন ৫' ব্যান্ডের স্বর্ণালী দিন, পারিবারিক টানাপোড়েন এবং বিশ্বমঞ্চে রাজত্ব করার গল্প উঠে এসেছে চলচ্চিত্রে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মাইকেলের আপন ভাতিজা জাফর জ্যাকসন। গানের পাশাপাশি মিডিয়ার সঙ্গে বিবাদ ও তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন লড়াই এতে ফুটে উঠেছে।
মুক্তি: ২৯ আগস্ট
প্ল্যাটফর্ম: জিও-হটস্টার
বান্দর
অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল ও সানিয়া মালহোত্রা। গল্প গড়ে উঠেছে সাবেক টেলিভিশন তারকা সমর মেহরাকে (ববি দেওল) কেন্দ্র করে, যার ক্যারিয়ার পতনের মুখে। এর মধ্যেই তার প্রাক্তন প্রেমিকা গায়ত্রী (সানিয়া মালহোত্রা) তার বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তোলেন। সমর নিজেকে নির্দোষ দাবি করলেও বিষয়টি নিমেষেই বিশাল মিডিয়া ট্রায়ালে রূপ নেয়। আইনি লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমতের চাপে কীভাবে একজন মানুষের জীবন বিপর্যস্ত হয়, সেটাই এতে ফুটিয়ে তোলা হয়েছে।
মুক্তি: ২৮ আগস্ট
প্ল্যাটফর্ম: জি-ফাইভ
এমআইকে
