বিজ্ঞাপন

নেপালে অপু বিশ্বাসের সিনেমার শুটিং থেকে ফিরলেন আটকে পড়া খরাজ, যা জানালেন

নেপালে অপু বিশ্বাসের সিনেমার শুটিং থেকে ফিরলেন আটকে পড়া খরাজ, যা জানালেন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা তথা হড়পা বানের ছোবলে নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় দুই হাজার মানুষ। এমন বিপর্যয়ে দেশটিতে আটকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা খরাজ মুখার্জি। সেখানে যোগাযোগের অচলাবস্থা তৈরি হওয়ায় কার্যত আটকে ছিলেন খরাজ। এর দুইদিন পর অবশেষে নিজ শহর কলকাতায় ফিরেছেন এই অভিনেতা। 

বেশ কিছুদিন ধরে নেপালে চলছে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘শিকার’ সিনেমার শুটিং। ছবিতে অভিনয় করছেন খরাজ মুখার্জিও। যখন নেপালে বন্যা, ভূমিধসের ঘটনায় প্রাণহানির কথা খবরে আসতে থাকে, তখনই অপু বিশ্বাসকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে তার ভক্তরা। পাশাপাশি তোলপাড় পড়ে যায় ওপার বাংলার টালিগঞ্জেও। খরাজ মুখার্জিসহ অন্যান্য শিল্পী-কলাকুশলীদের নিয়ে উদ্বেগে পড়ে যান তারা। তবে কলকাতা বিমানবন্দরে খরাজ পা রাখতেই ভক্ত সকলকে আশ্বস্ত করেন অভিনেতা।

অপু বিশ্বাস আগেই জানিয়ে দিয়েছিলেন, নেপালের পোখরায় শুটিংয়ে নিরাপদে আছেন তারা; তাই এই বিপর্যয়ের মুখে পড়তে হয়নি অপু ও তার দলকে। তবে কলকাতায় নেমেই খরাজ জানালেন, আমি এবং আমার স্ত্রী প্রতিভা পোখরায় শুটিংয়ের কাজে গিয়েছিলাম। প্রাকৃতিক বিপর্যয়ের পর নানা সমস্যার মধ্য দিয়ে গোরখপুর পর্যন্ত আসতে হয়েছে। সেখান থেকে শেষ পর্যন্ত কলকাতায় ফিরলাম।

এদিকে শুক্রবার কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে অপু বিশ্বাসের ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

ডিএ