বিজ্ঞাপন

সিনেমায় কৃষকের আত্মহত্যার গল্প

আয় ছাড়ালো ১০০ কোটি, লভ্যাংশ যাচ্ছে কৃষকের ঘরেই

আয় ছাড়ালো ১০০ কোটি, লভ্যাংশ যাচ্ছে কৃষকের ঘরেই

মানবেতর পরিস্থিতিতে পড়া মারাঠি সিনেমা ‘ডিউল ব্যান্ড ২’ এখন এক অভূতপূর্ব সফলতার গল্প। শাহরুখ খানের এক অভাবনীয় উদারতায় যে ছবি আলোর মুখ দেখেছিল, ১০০ কোটি টাকার বক্স অফিস কাঁপানো সেই ছবির পুরো লাভই এখন পৌছে যাচ্ছে আত্মঘাতী কৃষকদের সন্তানদের লেখাপড়া ও মুখে খাবার তুলে দেওয়ার তহবিলে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ১০০ কোটি রুপির ব্যবসার মাইলফলক স্পর্শ করার পর মূল নির্মাণ খরচটুকু রেখে বাকি সব মুনাফা জনকল্যাণে দান করার ঘোষণা দিয়েছেন পরিচালক প্রবীণ তারদে ও প্রযোজক কৈলাশ বাণী।

মহারাষ্ট্রের খরাকবলিত অঞ্চলের যেসব কৃষক আত্মহত্যা করেছেন, তাদের সন্তানদের পড়াশোনার খরচ চালানো এবং প্রতিদিন আড়াইশো শিশুর দুইবেলা খাবার জোগাতে এই অর্থ ব্যয় করা হচ্ছে। অথচ মুক্তির আগে ছবিটির ভাগ্য ঝুলছিল চরম অনিশ্চয়তায়। 

‘ডিউল ব্যান্ড ২’ সিনেমার দৃশ্য 

আরও পড়ুন

প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য ‘ডিজিটাল সিনেমা প্যাকেজ’ (ডিপিসি) সংক্রান্ত প্রসেসিংয়ের কাজ হয়েছিল শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এ। কাজ শেষে সার্ভিস বিল আসে প্রায় ৪২ লাখ রুপি। বাজেট মাত্র ১২ লাখ রুপি হওয়ায় সেই অর্থ শোধ করার কোনো সম্বল ছিল না মারাঠি নির্মাতাদের।

বিষয়টি সম্পর্কে রেড চিলিজ-এর কর্ণধার শাহরুখ খান জানতে পারলে তিনি প্রযোজনা দলকে তৎকালীন সফল সিনেমা ‘মুলশি প্যাটার্ন’-এর নির্মাতাদের এই দূরবস্থার কথা শোনেন। সিনেমার গুণগত মান ও আঞ্চলিক চলচ্চিত্রের প্রতি গভীর সম্মান থেকে শাহরুখ তাৎক্ষণিকভাবে পুরো ৪২ লাখ রুপির বিল মওকুফ করার নির্দেশ দেন।

কিং খানের সেই উদারতায় মুক্তি পাওয়া ছবিটি শেষ পর্যন্ত ব্লকবাস্টার স্থান পায় এবং অর্জিত শতকোটি রুপি এখন আলো ছড়াচ্ছে সুবিধা বঞ্চিত শত শত শিশুর জীবনে।

এমআইকে