বিজ্ঞাপন

পাকিস্তান নাকি নেপাল, নীহা আসলে কোথায়?

পাকিস্তান নাকি নেপাল, নীহা আসলে কোথায়?

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। বেশিদিন হয়নি শোবিজে এসেছেন। তবে অল্প কাজ দিয়েই পেয়েছেন পরিচিতি। অভিনয়ের পাশাপাশি ভক্তদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে তার ব্যক্তিগত জীবনও।

গুঞ্জন রয়েছে, তিনি পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও এ বিষয়ে কিছুই স্পষ্ট করেননি নীহা। কেবল এতটুকু জানিয়েছেন, তার বিয়ে ঠিক হয়ে আছে। তিনি ‘এংগেজড’। পাত্র কে, কোথাকার সেসব রেখেছেন গোপন।

এদিকে কিছুদিন ধরে বিভিন্ন স্থানে ঘোরার ছবি আপলোড করছেন নীহা। কদিন আগে হলুদ আলোয় ধারণ করা কিছু ছবি পোস্ট করেন তিনি। সেগুলোর নিচে অনেকেই মন্তব্য করেছেন, ছবিগুলো পাকিস্তানের কিনা। যদিও জবাব দেননি অভিনেত্রী।

এ ছবিগুলো দেখে অনেকে ভেবেছেন, নীহা পাকিস্তানে গেছেন। ছবি : অভিনেত্রীর ইনস্টাগ্রাম

নীহা পাকিস্তানে, এ গুঞ্জন হয়তো তার নজরেও পড়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কয়েকটি ছবি পোস্ট করে যেন সেই গুঞ্জনেই ইতি টানতে চাইলেন তিনি। পেছনে পাহাড় ও হ্রদ, নীহা বসে রয়েছেন একটি বেঞ্চে। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘সম্ভবত, এটাই যথষ্ট’।

পোস্টের সঙ্গে নেপালের পোখারায় চেক-ইন দিয়েছেন নীহা। এসবের মধ্য দিয়ে হয়তো এটাই বোঝাতে চাইলেন, তিনি পাকিস্তানে নয়, নেপালে ঘুরতে গেছেন।

নেপালের পোখারায় নীহা। ছবি : অভিনেত্রীর ইনস্টাগ্রাম

এদিকে সম্প্রতি ইনস্টাগ্রামে আরো একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নীহা। সেগুলোও নেপালের পোখারায় ধারণ করা হয়েছে। কিছু ছবিতে নীহা একা, কিছু ছবিতে তার সঙ্গে সফরসঙ্গীরাও আছেন। তবে একটি ছবি আলাদাভাবে নজর কেড়েছে নেটিজেনদের। সেখানে দেখা গেল, পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন নীহা; তার কোমরে হাত দিয়ে জড়িয়ে রয়েছেন এক যুবক। পেছন থেকে তোলার কারণে সে যুবকের চেহারা দেখা যায়নি। তবে তিনি যে নীহার সঙ্গী, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের।

নেপালের পোখারায় নীহা। ছবি : অভিনেত্রীর ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, নীহাকে সর্বশেষ দেখা গেছে ইমরাউল রাফাতের ‘মনের মতো মন’ নাটকে’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান। মাত্র ১১ দিনেই নাটকটির ভিউ ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ।

কেআই