বিজ্ঞাপন

১০ গান নিয়ে মাইলি সাইরাসের দশম অ্যালবাম, এ মাসেই প্রকাশ

১০ গান নিয়ে মাইলি সাইরাসের দশম অ্যালবাম, এ মাসেই প্রকাশ

যেন গানের মিছিল নিয়ে প্রস্তুত মাইলি সাইরাস। গত বছরই নিজের নবম স্টুডিও অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’ প্রকাশ করেছিলেন। এক বছরের মাথায় ফের নতুন অ্যালবাম নিয়ে আসছেন এ আমেরিকান পপ তারকা। ১৮ সেপ্টেম্বর প্রকাশিত হবে তার দশম স্টুডিও অ্যালবাম ‘বেজ পারসুয়েডস’। অ্যালবামটি বাজারে আনছে আটলান্টিক রেকর্ডস।

ইনস্টাগ্রামে অ্যালবামটির ঘোষণা দিয়ে এর পেছনের ভাবনাও তুলে ধরেছেন সাইরাস। তিনি লিখেছেন, ‘সংগীত আমাদের আঁকড়ে ধরে। আমরা তা অনুভব করি, গাই, কখনো কখনো নাচি, মনের ভেতর থেকে বের করে দিই এবং এগিয়ে যাই। সংগীত শক্তিশালী, স্পর্শকাতর, মধুর এবং দৃঢ়। হৃদয়ভরা আনন্দ, হৃদয়ভাঙা কষ্ট—জীবনের মাঝখানের প্রতিটি অনুভূতিই এর অংশ। আমার কাছে অ্যালবামের শিরোনামের অর্থ এটাই। আমার সবচেয়ে বুনো স্বপ্নগুলোকে সত্যি করে তোলার এই যাত্রার অংশ হওয়ার জন্য ধন্যবাদ শ্রোতাদের। আশা করি, অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।’

এরই মধ্যে স্পটিফাইতে প্রকাশিত হয়েছে অ্যালবামটির ট্র্যাক লিস্ট। সাইরাসের দশম অ্যালবামে গানও থাকছে ১০টি। গানগুলোতে তার সঙ্গে অতিথি শিল্পী হিসেবে থাকছে ব্যান্ড ‘মডেল/অ্যাক্ট্রিজ’ এবং ‘মাইক স্নো’ দলের অ্যান্ড্রু ওয়াইট।

মাইলি সাইরাস

অ্যালবাম প্রকাশের পর মঞ্চেও বিশেষভাবে ফিরবেন সাইরাস। লস অ্যাঞ্জেলসের ঐতিহাসিক হলিউড বোল-এ দুই দিন (১৬ ও ১৮ অক্টোবর) পারফর্ম করবেন তিনি। ধারণা করা হচ্ছে, দুই শোতেই তিনি পুরো ‘বেজ পারসুয়েডস’ অ্যালবামটি পরিবেশন করবেন।

সাইরাসের দশম অ্যালবামে থাকা গানগুলোর শিরোনাম হলো ‘বেজ পারসুয়েডস’, ‘ডিফরেন্ট রিলিজন’, ‘লেটস গেট ম্যারিড’, ‘অরবিট’, ‘আফটারম্যাথ’, ‘রেডলাইটস’, ‘নিওন সাইনস’, ‘ইনোসেন্ট ওয়েজ’, ‘স্নো’ ও ‘বেজ পারসুয়েডস রিমিক্স’।

কেআই

বিজ্ঞাপন