বিজ্ঞাপন

‘ধুরন্ধর’-এর রেকর্ড ভাঙল ২ কোটি রুপির এই সিনেমা

‘ধুরন্ধর’-এর রেকর্ড ভাঙল ২ কোটি রুপির এই সিনেমা

মাত্র দুই কোটি রুপিতে নির্মিত সিনেমা। কোনো তারকা নেই, ছিল না বড় পরিবেশকও। তবু গল্প আর নির্মাণের শক্তিতে ‘হনুমান অংশ’ দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিসে। প্রতিনিয়ত এর আয় বেড়েই চলেছে। বক্স অফিস বিশ্লেষকরা ইতোমধ্যে সিনেমাটিকে ‘অলটাইম ব্লকবাস্টার’ খেতাব দিয়েছেন।

এবার বলিউডের অন্যতম সফল সিনেমা ‘ধুরন্ধর’-এর একটি রেকর্ড ভেঙে দিলো ‘হনুমান অংশ’। মুক্তির পঞ্চম উইকেন্ডে (সপ্তাহান্ত) সিনেমাটি আয় করেছে ৪৫ কোটি ৬০ লাখ রুপি। যা ‘ধুরন্ধর’-এর পঞ্চম উইকেন্ডের আয়ের চেয়ে ১০ কোটি রুপি বেশি!

পঞ্চম উইকেন্ডের আয়ে প্রথম পাঁচে এখন সবার শীর্ষে ‘হনুমান অংশ’। এরপর যথাক্রমে রয়েছে ‘ধুরন্ধর’ (৩৫ কোটি ৮০ লাখ রুপি), ‘ছাবা’ (২২ কোটি রুপি), ‘স্ত্রী ২’ (১৬ কোটি রুপি) এবং ‘পুষ্পা ২’ (১৪ কোটি রুপি)।

এদিকে মুক্তির ৩১তম দিন শেষে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করল ‘হনুমান অংশ’। খবরটি নিশ্চিত করেছেন বলিউডের নামজাদা বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনি বলেন, “হনুমান অংশ’ রীতিমতো ইতিহাস সৃষ্টি করল। এটা অবিশ্বাস, অকল্পনীয়। মূল ধারার কোনো অভিনেতা ছাড়াই একটি সিনেমার আয় ১০০ কোটি ছাড়িয়ে গেল, এটা স্বপ্নের মতোই।”

‘হনুমান অংশ’ সিনেমার দৃশ্য

ভারতের অন্যতম আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবা তথা লক্ষ্মী নারায়ণ শর্মার জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। মায়ের মৃত্যুর শোকে ছোটবেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। স্রষ্টার সন্ধানে শুরু হওয়া তার সেই সফরকে ঘিরেই এগিয়েছে সিনেমার কাহিনি।

এতে লক্ষ্মণ দাস তথা নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। এছাড়া অন্যান্য চরিত্রে আহচেন চন্দন কে আনন্দ, অনিল রাস্তোগি, নিখিল দুবে, পুর্ণিমা তিওয়ারি প্রমুখ। ড. বিশাল চতুর্বেদী নির্মিত সিনেমাটি মাত্র ২৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৭ আগস্ট। প্রথম সপ্তাহে এটি আয় করেছিল মাত্র ৯০ লাখ রুপি। কিন্তু দর্শকের ভূয়সী প্রশংসায় আয়ের গতি হু-হু করে বাড়তে থাকে। এখনো জোর দাপটে চলছে ‘হনুমান অংশ’-এর বক্স অফিস যাত্রা।

কেআই