বিজ্ঞাপন

৯০ বছর বয়সে শেষ গান

রেকর্ডিংয়ের ফুটেজ দেখে কী করেছিলেন আশা ভোঁসলে?

রেকর্ডিংয়ের ফুটেজ দেখে কী করেছিলেন আশা ভোঁসলে?

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। ৯০ বছর বয়সে ক্যারিয়ারের শেষ ফিচার ফিল্মের গান রেকর্ড করেছিলেন এই সুরসম্রাজ্ঞী। সম্প্রতি ৯৩তম জন্মবার্ষিকীতে মুম্বাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ওম কা হরি’ সিনেমার ‘এ মেরি জিন্দেগি, তু ছিপি হ্যায় কাহাঁ’ গানটি। 

২০২৩ সালের শেষের দিকে হরিশ ব্যাস পরিচালিত ছবিটির জন্য জীবনের শেষ প্লেব্যাকটি করেন আশা ভোঁসলে। ৮ সেপ্টেম্বর শিল্পীর ৯৩তম জন্মদিনে বিশেষ এই রেকর্ডিংয়ের নেপথ্য ভিডিও ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়।

ছবিটির অন্যতম অভিনেতা অংশুমান ঝা রেকর্ডিংয়ের স্মৃতিচারণ করে জানান, জীবনের অপরাহ্ণে এসেও কাজের প্রতি আশা ভোঁসলের নিবেদিত প্রাণশক্তি সবাইকে চমকে দিয়েছিল।

স্টুডিওতে গান গাওয়ার সময় তার মাঝে দেখা যায় শিশুর মতো অনাবিল আনন্দ। নতুন কিছু সৃষ্টি করা এবং নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে অদম্য তাগিদ, তা বয়সের কাছে কখনো হার মানেনি।

উল্লেখ্য, রঘুবীর যাদব, সোনি রাজদান, অংশুমান ঝা ও আয়েশা কাপুর অভিনীত ‘ওম কা হরি’ সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে সেলুলয়েডের গল্প ছাপিয়ে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের এই শেষ সুর-যাত্রা এখন ছড়িয়ে পড়েছে কোটি ভক্তের হৃদয়ে।

এমআইকে