বিজ্ঞাপন

আগামীকাল সরাসরি গান শোনাবেন ফাহমিদা নবী

অ+
অ-
আগামীকাল সরাসরি গান শোনাবেন ফাহমিদা নবী

আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী।

বিজ্ঞাপন

দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে আধুনিক গান, চলচ্চিত্রের গান, রবীন্দ্রসংগীতসহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করবেন তিনি। এছাড়া টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন।

গানের পাশাপাশি তিনি কথা বলবেন সমকালীন সংগীত ভাবনার নানা দিক নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনায় স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

আরআইজে