• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

নায়িকার ভূমিকায় গায়িকা সিঁথি সাহা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১৫:৩৭
অ+
অ-
নায়িকার ভূমিকায় গায়িকা সিঁথি সাহা

এই সময়ের সুকণ্ঠী গায়িকাদের একজন সিঁথি সাহা। বিশেষ দিনগুলোতে বরাবরই নতুন গান নিয়ে হাজির হন তিনি। এবার দুর্গাপূজা উপলক্ষ্য ভক্ত-দর্শকদের তিনি উপহার দিয়েছেন বিশেষ গান-ভিডিও ‘গড়েছি মা’।

বিজ্ঞাপন

গত ১১ অক্টোবর রাতে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে।  জামাল হোসেনের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। যেটির শুটিং হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে।

আর এই ভিডিওতে নায়িকার ভূমিকায় হাজির হয়েছেন গায়িকা সিঁথি সাহা। ভিডিওর শুরুতে সিঁথি সাহাকে দেখা যায় এক শিশুশিল্পীর সঙ্গে। গাদা ফুলের মালা গাঁথতে গাঁথতে দুজন কথা বলছিলেন প্রতিমা বরণ নিয়ে। এরপর গানের তালে তালে পূজামণ্ডপে পুরাদস্তুর নৃত্যশিল্পী হয়ে পারফরমেন্স করেন সিঁথি।

গানটি নিয়ে এই গায়িকা বলেন, ‘দুর্গাপূজা আমাদের অনেক বড় একটি উৎসব। বিশেষ এই উৎসবকে সামনে রেখে গানটিও বিশেষভাবে করার চেষ্টা করেছি আমরা। ভিডিওর গল্পের কারণেই শুরুতে শিশুবন্ধুর সঙ্গে সংলাপ রাখা হয়। এই প্রথম কোনো ভিডিওতে আমি নেচেছি। সব মিলিয়ে এটা আমার জন্য মজার একটা অভিজ্ঞতা ছিল।’

বিজ্ঞাপন

এদিকে, বাবা-মায়ের সঙ্গে পূজা করতে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় ছুটে গেছেন সিঁথি। পূজার পুরোটা সময় সেখানে কাটিয়ে ঢাকায় ফিরবেন তিনি। এরপরই হাত দেবেন নতুন গানের কাজে।

আরআইজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সিঁথি সাহাসংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল