বিজ্ঞাপন

আবার একসঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননকে

আবার একসঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননকে

‘লুকা ছুপি’ তারকা কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননকে আবার একসাথে দেখা যাবে। আর নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন রোহিত ধাওয়ান। 

সিনেমাটির নাম ‘শেহজাদা’। ২০২২ সালের ৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে। গতকাল কার্তিক ও কৃতি শ্যানন এ ঘোষণা দেন।  

Dhaka Post 

নতুন এ সিনেমাটিতে কার্তিককে দেখা যাবে আলা বৈকুণ্ঠপুরামুলোতে আল্লু অর্জুনের ভূমিকায়। ২০২০ সালের অন্যতম হিট সিনেমা ছিল এটি। এটিরই এখন হিন্দি ভার্সন হতে যাচ্ছে ‘শেহজাদা’। 

কার্তিক আরিয়ান এর আগে আলা বৈকুণ্ঠপুরামুলোর বুট্টা বোম্মা গানটি শেয়ার করেছিলেন। 

আর নতুন সিনেমার ঘোষণা দেওয়ার সময় টুইটারে কাতির্ক লিখেছেন- #শেহজাদা দুনিয়াকা সাবসে গারিব প্রিন্স। 

Dhaka Post

কৃতি শ্যাননকে মেনশন করে রোহিত শর্মা হ্যাশট্যাগও দিয়েছেন কার্তিক।  

সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে মনীষা কৈরালা ও পরেশ রাওয়ালকে। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।  

এনএফ 

বিজ্ঞাপন