• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

  1. বিনোদন

সন্ধ্যায় শাফকাত আমানত আলীকে নিয়ে আসছেন সিঁথি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২ ডিসেম্বর ২০২১, ১২:৫২
অ+
অ-
সন্ধ্যায় শাফকাত আমানত আলীকে নিয়ে আসছেন সিঁথি

২০১৯ সালের শেষের দিকে গায়িকা সিঁথি সাহা জানান, তিনি জনপ্রিয় পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলীর সঙ্গে একটি দ্বৈত গান করছেন। যার শিরোনাম ‘রাত জাগা পাখি’। কিন্তু এর কিছুদিন পরই শুরু হয় করোনা মহামারি। ফলে গানটি নিয়ে তখন আর বেশিদূর আগাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

অবশেষে আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সিঁথির সেই অপেক্ষার অবসান হচ্ছে। এদিন সন্ধ্যা ৭টায় নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, প্রথম আলোর ফেসবুক ও ইউটিউব চ্যানেল, মাছরাঙা টেলিভিশন ইউটিউব চ্যানেল এবং শাফকাত আমানতের ফেসবুক ও ইনস্টাগ্রামে একযোগে প্রকাশিত হবে সিঁথির সেই গানের ভিডিও।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কলকাতার প্রখ্যাত সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ভিডিওতে সিঁথির সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়ক এবিএম সুমন। ভিডিওটি পরিচালনা করেছেন প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক।

সিঁথি সাহা বলেন, ‘২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গান করতে এসেছিলেন শাফকাত আমানত আলী। মঞ্চের সামনে দর্শক আসনে বসে তার গানে কণ্ঠ মেলাচ্ছিলাম আমি। একপর্যায়ে তিনি আমাকে মঞ্চে ডাকেন। তখন দুজন মিলে একসঙ্গে গানও ধরি। যা উপস্থিত দর্শক-শ্রোতারা বেশ এনজয় করেন। এরপর অনেকেই বলতে থাকেন আমাদের ‍দুজনের গায়কী বেশ মানিয়েছে। দুজন মিলে একটি দ্বৈত গান করারও পরামর্শ দেন সবাই। শাফকাতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তিনি রাজি হয়ে যান। এরপর ইন্দ্রদীপ দাশগুপ্ত গানটি তৈরি করেন। কলকাতায় গিয়ে আমি গানটিতে কণ্ঠ দেই। শাফকাত নিজ দেশ থেকে তার অংশটুকু গেয়ে পাঠান ইন্দ্রদীপের কাছে। এভাবেই গানটি তৈরি হয়।’

বিজ্ঞাপন

Dhaka Post

গানটির প্রকাশ উপলক্ষে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে শাফকাত আমানত বলেছেন, ‘প্রথমবারের মতো বাংলা গান গেয়েছি। আমি রোমাঞ্চিত। বাংলা গান আমার ভালো লাগে। সুযোগ পেলেই শুনি। গানের মুক্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ব্যস্ততা ও পারিপার্শ্বিকতার কারণে আসতে পারছি না।’

সন্ধ্যয় রাজধানীর একটি রেসুরেন্টে গানটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছেন সিঁথি। এ আয়োজনে সরাসরি না থাকতে পারলেও ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শাফকাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।  থাকবেন সিঁথির কিছু কাছের মানুষও।

ঢাকা পোস্টকে সিঁথি আরও জানিয়েছেন, শাফকাতের সঙ্গে আরও দুটি গান করে রেখেছেন তিনি। এগুলোর একটি হিন্দি এবং একটি বাংলা। একটি গানের সুর করেছেন শাফকাত আমানত আলী নিজে। অন্যটি করেছেন অদিত রহমান। পর্যায়ক্রমে গান দুটি প্রকাশ করবেন তিনি।

বিজ্ঞাপন

আরআইজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সিঁথি সাহাসংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

ক্ষমা চাইলেন বাদশা

ক্ষমা চাইলেন বাদশা

নতুন অ্যালবাম বিক্রির রেকর্ড গড়ল কে-পপ ব্ল্যাকপিংক

নতুন অ্যালবাম বিক্রির রেকর্ড গড়ল কে-পপ ব্ল্যাকপিংক