বিজ্ঞাপন

মা হচ্ছেন মারিয়া, প্রকাশ্যে বেবি বাম্প

অ+
অ-
মা হচ্ছেন মারিয়া, প্রকাশ্যে বেবি বাম্প

প্রথমবার মা হওয়ার স্বাদ পেতে যাচ্ছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপক মারিয়া নূর। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই খুশির খবরটি দিয়েছেন। সেই সঙ্গে বেবি বাম্পের একটি ছবিও প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

মারিয়ার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রেখে দুচোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন তিনি। আকাশী রঙের জামার ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে তার বেবি বাম্প। ছবির ক‌্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। আমি মা হচ্ছি।’

এরইমধ্যে মারিয়ার এই পোস্টে লাইক পড়েছে ১৪ হাজারের বেশি। তাকে শুভ কামনা জানিয়েছেন শোবিজ তারকাসহ অনেকেই।

গেল বছরের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যান টেলিভিশনের জনপ্রিয় এই মুখ। এবার জানা গেল তার আসল কারণ। নতুন মানুষকে ঘিরেই এখন যত ভাবনা মারিয়ার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জুন সাইফুল আলম জুলফিকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া নূর। ১১ বছরের দাম্পত‌্য জীবনের পর প্রথম সন্তানের জনক-জননী হতে যাচ্ছেন তারা।

আরআইজে

বিজ্ঞাপন