• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ০৭:৪১
অ+
অ-
একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এখন শোকের সাগরে ভাসছেন। একের পর এক প্রিয়জন আর বন্ধুদের বিদায়ে নিঃসঙ্গ হয়ে পড়ছেন তিনি। দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী ধর্মেন্দ্রর মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই এবার আরেক প্রিয় বন্ধুকে হারালেন তিনি। 

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সেই গভীর হাহাকার ও শোকের কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন বিগ বি। প্রিয় বন্ধুর প্রয়াণে অমিতাভ লিখেছেন, ‘আরও একজন প্রিয় বন্ধুকে হারালাম। তিনি ছিলেন স্নেহ ও হাস্যরসে ভরা একজন মানুষ।’

আরও পড়ুন
ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড
মৃত্যুর আগে ভয়ে থাকতেন জুবিন, ‘আভাস পেয়েছিলেন’— ধারণা স্ত্রীর
ইত্যাদিতে তারকাবহুল মিউজিক্যাল ড্রামা, থাকছে চমক

তিনি আরও বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে তার উপস্থিতি ছিল অত্যন্ত জোরালো। কঠিনতম সমস্যারও তিনি সমাধান খুঁজে নিতেন এবং তার মুখে সবসময় হাসি লেগে থাকত। ভাবতেই পারছি না তিনি আর নেই। একে একে সবাই চলে যাচ্ছে।’

বিজ্ঞাপন

দীর্ঘদিনের সহ-অভিনেতা ও প্রাণের বন্ধু ধর্মেন্দ্রর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অমিতাভ। সেই সময় সামাজিক মাধ্যমে করা তার আবেগপ্রবণ পোস্টগুলো ছুঁয়ে গিয়েছিল কোটি ভক্তের হৃদয়।

ধর্মেন্দ্রকে স্মরণ করে তিনি লিখেছিলেন, ‘ধরমজি ছিলেন মহান মানুষ। শুধু শক্তিশালী ব্যক্তিত্বের জন্য নয়, বরং তার বড় মন এবং সহজ-সরল স্বভাবের জন্য তিনি সবার কাছে প্রিয় ছিলেন।’

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অমিতাভ বচ্চনবলিউডসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

এবার ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা অরোরা

এবার ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা অরোরা

আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল

আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল