বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। বিশেষ করে সোনাক্ষীর সাম্প্রতিক কিছু পোশাক ও চলাফেরা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন শুরু হয়েছে তবে কি মা হতে চলেছেন এই অভিনেত্রী?
বিজ্ঞাপন
দীর্ঘ জল্পনার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সোনাক্ষীর মা পুনম সিনহা। ২০২৪ সালে দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী। বিয়ের রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সোনাক্ষীকে ঢিলেঢালা পোশাকে দেখা গেলে সেই জল্পনা আরও তুঙ্গে ওঠে। নেটিজেনদের একাংশের ধারণা, অভিনেত্রী তার ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। সম্প্রতি মুম্বাইয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে কথা বলেন পুনম সিনহা।
বিজ্ঞাপন
মেয়ের মা হওয়ার খবর নিয়ে প্রশ্ন করা হলে তিনি মজার ছলে উত্তর দেন। পুনম বলেন, ‘এত দিনে কতবার যে লোকজন আমায় দিদা বানিয়ে দিয়েছে, তা আর কী বলব! তবে এই খুশির মুহূর্ত নিশ্চয়ই এক দিন আমাদের কাছে আসবে।’
দীর্ঘ সাত বছরের প্রেমের পর অত্যন্ত ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী ও জাহির। বাইরের কোনো সমালোচনা বা জল্পনাকে পাত্তা না দিয়ে তারা নিজেদের জীবন ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে সুখে সংসার করছেন।
এমআইকে
