বিজ্ঞাপন

ছবি দেখে চেনা যায় কে এই অভিনেত্রী?

ছবি দেখে চেনা যায় কে এই অভিনেত্রী?

ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এই তারকা। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার শৈশবের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ছোট বেলায় ফিরে যেতে চায় মন।’ 

May be an image of child and smiling

শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি সাদা পোশাকে শিশু পূর্ণিমা মুখে হালকা হাসি নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। গলায় লকেট ও হাতে চুরি দেখা যাচ্ছে। ছবিটিতে তার শৈশবের সারল্য ফুটে উঠেছে। ছবিটি শেয়ার হওয়ার সাথে সাথেই তা নেটিজেনদের নজরে কাড়ে। 

পূর্ণিমা

অনেকেই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কমেন্টবক্সে নেটিজেনরা শৈশবের ছবি দেখে বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আপনি তো সবসময় একই থাকেন বড় হলেন কখন।’ আরেকজন লিখেছেন, ‘সবাই ছোট বেলায় সুন্দরী থাকে কিন্তু আপনি বড় হয়েই বেশি সুন্দরী হয়েছেন।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। 

সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

এমআইকে