• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন
অস্কার ২০২৬

পুরস্কারের দৌড়ে এগিয়ে ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ০৮:৩৮
অ+
অ-
পুরস্কারের দৌড়ে এগিয়ে ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

লস অ্যাঞ্জেলেসের হলিউডে ডলবি থিয়েটারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মূল অনুষ্ঠান। এবারের আসরে সেরা চলচ্চিত্রের দৌড়ে লড়ছে মোট ১০টি সিনেমা। এর মধ্যে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে রায়াইন কুগলারের ‘সিনার্স’ এবং ১৩টি মনোনয়ন নিয়ে শক্ত অবস্থানে রয়েছে পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। 

বিজ্ঞাপন

এবারের সেরা চলচ্চিত্রের মনোনয়ন তালিকায় এই দুটি সিনেমা ছাড়াও রয়েছে বুগোনিয়া, এফ-ওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট এবং মার্টি সুপ্রিম। এছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছে দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু এবং ট্রেন ড্রিমস। চলচ্চিত্র সমালোচকদের মতে, বিগত কয়েক বছরের তুলনায় এবারের সেরা চলচ্চিত্রের প্রতিযোগিতাটি বেশ হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে।

ইতোমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। রায়াইন কুগলারের ‘সিনার্স’ জয় করেছে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার। অন্যদিকে, টমাস পিনচনের ‘ভাইনল্যান্ড’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ জিতে নিয়েছে সেরা রূপান্তরিত (অ্যাডাপটেড) চিত্রনাট্যের ট্রফি। এই সিনেমার জন্যই সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছেন বর্ষীয়ান অভিনেতা শন পেন।

কারিগরি ও অন্যান্য বিভাগেও চমক দেখিয়েছে বেশ কিছু সিনেমা। জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ প্রত্যাশিতভাবেই সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার নিজের করে নিয়েছে। এছাড়া ‘উইপনস’ সিনেমার জন্য অ্যামি ম্যাডিগান সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’ জিতেছে সেরা তথ্যচিত্রের সম্মাননা।

বিজ্ঞাপন

জনপ্রিয় সঞ্চালক কোনান ও’ব্রায়েনের উপস্থাপনায় অনুষ্ঠানটি এখন চলছে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এই আসরে শেষ পর্যন্ত কোন সিনেমাটি সেরা চলচ্চিত্রের মুকুট জয় করে, তা জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্কার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্কার ২০২৬: ইতিহাস গড়ে সেরা অভিনেত্রী জেসি বাকলি

অস্কার ২০২৬: ইতিহাস গড়ে সেরা অভিনেত্রী জেসি বাকলি

ডিক্যাপ্রিওকে হারিয়ে অস্কারে বাজিমাত মাইকেল বি জর্ডানের

ডিক্যাপ্রিওকে হারিয়ে অস্কারে বাজিমাত মাইকেল বি জর্ডানের

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

অস্কার ২০২৬: সেরা পরিচালক পল থমাস অ্যান্ডারসন

অস্কার ২০২৬: সেরা পরিচালক পল থমাস অ্যান্ডারসন