• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৯ হাজার ৫১৫ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২২, ১৯:৪৮
অ+
অ-
বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৯ হাজার ৫১৫ জন

চলমান বন্যায় এ পর্যন্ত সারাদেশে পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১৫ জন। এ ছাড়া বন্যায় নানা রোগে আক্রান্ত হয়ে এবং বন্যা সৃষ্ট দুর্ঘটনার শিকার হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় (এক দিনে) আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও এ সময়ে নতুন করে ৫৫৭ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, দেশের ১৪ জেলায় এখন পর্যন্ত ১২১ জন মারা গেছেন। সিলেট বিভাগেই ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট সদর উপজেলায় ২০, সুনামগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১১ ও হবিগঞ্জে ৭ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

ময়মনসিংহ বিভাগে বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে ৪১ জনের। এর মধ্যে ময়মনসিংহে ৬, নেত্রকোণায় ১৯, জামালপুরে ৯ ও শেরপুরে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৫ ও লালমনিরহাটে ৭ জন মারা গেছেন। এ ছাড়াও ঢাকা বিভাগের টাঙ্গাইলে বন্যায় একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদনে দেখা যায়, গত ১৭ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৮৯ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ডায়রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছে ৯৩০ জন, এ রোগে কারো মৃত্যু হয়নি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় বজ্রপাতে আক্রান্ত হয়েছেন ১৫ জন, তাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনে ২১ জন আক্রান্ত হয়েছেন, দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৯৪ জনের। 

বিজ্ঞাপন

চর্ম রোগে দুই হাজার ১৯৯, চোখের প্রদাহজনিত রোগে ৩৪১ ও নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৪৯৯ জন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৮৭ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৯ জন।

টিআই/আরএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বন্যার খবরমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে