• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

ডেন-২ ডেঙ্গুতে আক্রান্ত ৭৫ ভাগ রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৩, ২০:২৭
অ+
অ-
ডেন-২ ডেঙ্গুতে আক্রান্ত ৭৫ ভাগ রোগী

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ শতাধিক মানুষ। এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের ৭৫ ভাগই ভাইরাসটির সেরোটাইপ-২ বা ডেন-২ দ্বারা সংক্রমিত বলে জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টার।

বিজ্ঞাপন

বুধবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে

এতে বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ২০০ নমুনা পরীক্ষা করে ১৫১টিতে ডেন-২ পাওয়া গেছে। শতকরায় যা ৭৫ দশমিক ৫ শতাংশ। এছাড়া ডেন-৩ মিলেছে ১৮ শতাংশের নমুনায় এবং ৬ শতাংশ নমুনায় শনাক্ত হয়েছে ডেন-২ ও ৩।

বিজ্ঞাপন

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭০ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে এ বছর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৬ হাজার ৪২৯ জনে দাঁড়িয়েছে।  

অন্যদিকে নতুন করে মারা গেছেন আরও ১৩ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৫০৬ জনে ঠেকেছে। এর আগে গত বছর ২৮১ জনের মৃত্যু হয়েছিল।

টিআই/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডেঙ্গু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সবাই ডেঙ্গু থেকে রক্ষা পাব’

‘প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সবাই ডেঙ্গু থেকে রক্ষা পাব’

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে বিমান বাহিনীর জনসচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে বিমান বাহিনীর জনসচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীতে মশার উপদ্রবে অতিষ্ঠ পৌর বাসিন্দারা, নির্বিকার কর্তৃপক্ষ

রাজবাড়ীতে মশার উপদ্রবে অতিষ্ঠ পৌর বাসিন্দারা, নির্বিকার কর্তৃপক্ষ

মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট, দুই ভবন মালিককে জরিমানা

মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট, দুই ভবন মালিককে জরিমানা