• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

ডেঙ্গু ভ্যাকসিন আরও অনেকদূর : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর ২০২৩, ১৩:৫৪
অ+
অ-
ডেঙ্গু ভ্যাকসিন আরও অনেকদূর : স্বাস্থ্যমন্ত্রী

ট্রায়াল শেষে ডেঙ্গু ভ্যাকসিন প্রয়োগ পর্যায়ে আসতে আরও অনেক সময় বাকি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আইসিডিডিআর,বি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) একটি ডেঙ্গু টিকা নিয়ে কাজ শুরু করেছে, যা চারটি ধরনেই কার্যকর বলে দাবি করা হয়েছে। তবে সেটি এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে। দ্বিতীয় ট্রায়াল শেষ হলেও তৃতীয় ট্রায়াল সম্পন্ন করে চূড়ান্ত পর্যায়ে আসতে আরও অনেক সময় বাকি।

বিজ্ঞাপন

সোমবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর নিপসম অডিটোরিয়ামে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আয়োজিত জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু ভ্যাকসিন তৈরির কার্যক্রম চলছে। আমাদের দেশে যে টিকা আনার চেষ্টা হচ্ছে তা এখনো ট্রায়াল অবস্থায় চলছে। ডেঙ্গু ভ্যাকসিন ট্রায়ালে যদি আইসিডিডিআর,বি কোনো সহযোগিতা চায়, তাহলে সে অনুযায়ী তাদের আমরা সহযোগিতা করবো। 

আরও পড়ুন

সরকারি হাসপাতালে বিশ্বমানের সেবা মিলছে : স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

তিনি বলেন, আইসিডিডিআরি,বি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এর আগেও কলেরা টিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রতিষ্ঠানটি। তাদের এই ডেঙ্গু ভ্যাকসিন নিয়েও যে সহযোগিতা চাইবে তা আমরা করবো। 

মন্ত্রী বলেন, দেশে ডেঙ্গুতে ১ হাজারের বেশি মানুষ মারা গেছে। আমরা চাই না একজন মানুষও এই রোগে মারা যাক। আমরা ৭ লাখের মতো স্যালাইন আমদানি করছি। এর মাঝে ৩ লাখ স্যালাইন চলে এসেছে। দেশের প্রতিষ্ঠান গুলোতে ৫০ লাখ ব্যাগ স্যালাইন উৎপাদন করার সক্ষমতা রয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের বর্তমান যে চাহিদা তাতে ৩০ থেকে ৪০ লাখ ব্যাগ প্রয়োজন হয়। তবুও আমরা নিরাপত্তার কথা চিন্তা করে স্যালাইন আমদানি করছি৷ এছাড়া কোনো বেসরকারি প্রতিষ্ঠান আমদানী করতে চাইলেও করতে পারবে।

বিজ্ঞাপন

টিআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়আইসিডিডিআর বি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীদায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে