• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

৪ বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি ২০২৪, ১৩:২৩
অ+
অ-
৪ বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা

দেশের চারটি বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা দেওয়া মেডিকেল কলেজগুলো হলো– রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজ।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা শিক্ষা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্দেশনা না মানায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রাখা হয়েছে। তাই দেশের এবং বাংলাদেশে চিকিৎসা শিক্ষায় পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের এসব মেডিকেল কলেজে ভর্তি হতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন

শুধুমাত্র পাস করলেই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি নয়
শিক্ষার্থী হারানোর শঙ্কায় বেসরকারি মেডিকেল কলেজগুলো
বেসরকারি মেডিকেলে ভর্তি ফি বেড়েছে ৩ লাখ

বিজ্ঞাপন

অধিদপ্তর জানিয়েছে, বিগত পাঁচ বছরের বিভিন্ন সময়ে নানা অনিয়ম ও নীতিমালা বহির্ভূত কাজ করেছে অভিযুক্ত কলেজগুলো। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রেখেছে বিএমডিসি। উল্লিখিত প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীরা পরবর্তীতে পেশাগত কাজে যোগদানের ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন। সেজন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি হতে সতর্কতার বিষয়টি নতুন করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ১০২টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট আসন রয়েছে ১১ হাজার ৭২৮টি। এর মধ্যে সর্বশেষ ১ হাজার ৩০ আসন বেড়ে সরকারিতে ৫ হাজার ৩৮০টি ও বেসরকারিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৬ হাজার ৩৪৮টি আসন। দেশের বেসরকারি মেডিকেলের এসব আসনে দেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে (দরিদ্র কোটাসহ) ৩ হাজার ৬৫৭টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৪৫ শতাংশ কোটা হিসেবে রয়েছে ২ হাজার ৫৫১টি আসন।

টিআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়স্বাস্থ্য অধিদপ্তর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে