• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য
সতর্ক করল মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেসবুক আইডি ও পেজ খুলে প্রতারণা  

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৫
অ+
অ-
স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেসবুক আইডি ও পেজ খুলে প্রতারণা  

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের নামে ফেসবুক আইডি ও পেজ খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে একটি চক্র। এ চক্রের ফাঁদে পড়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন সে জন্য সতর্ক করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সতর্ক বার্তায় বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন

অনেকেই আমাকে ফিরিয়ে দিয়েছে, ফাইল ছুড়ে মেরেছে
চিকিৎসা পেতে মানুষের যে কষ্ট সেটি কমানোর চেষ্টা করব
লাইসেন্স ছাড়া হাসপাতাল-ক্লিনিক বন্ধ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক মাধ্যম ফেসবুকে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলেছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে সমাজের বিভিন্ন সম্মানিত ব্যক্তির মেসেঞ্জার গ্রুপে অসাধু উদ্দেশ্যে যোগাযোগ করার চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে, সামাজিক মাধ্যম ফেসবুকে ডা. সামন্ত লাল সেনের কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে খোলা সকল ফেসবুক অ্যাকাউন্ট অবৈধ, ভুয়া ও প্রতারণামূলক। এসব অ্যাকাউন্ট থেকে দেশের জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত না হতে সতর্কতা অবলম্বনের অনুরোধ রইল।

টিআই/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্যমন্ত্রীপ্রতারণাফেসবুক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীদায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি