• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

৯ মাস ভাতা নেই ট্রেইনি চিকিৎসকদের, ২ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪, ১৩:৫৭
অ+
অ-
৯ মাস ভাতা নেই ট্রেইনি চিকিৎসকদের, ২ দিনের আল্টিমেটাম

প্রতি ছয় মাস অন্তর অন্তর ভাতা দেওয়ার কথা থাকলেও গত ৯ মাস যাবৎ কোনো ধরনের ভাতা পাচ্ছেন না পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এই অবস্থায় বকেয়া ভাতার দাবিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বিজ্ঞাপন

চিকিৎসকদের অভিযোগ, তিন মাস আগেই ৬ মাসের ভাতা একসঙ্গে দেওয়ার কথা থাকলেও ভাতা না দিয়ে তালবাহানা করা হচ্ছে। এ সময় আগামী দুদিনের মধ্যে ভাতা পরিশোধ না হলে বৃহৎ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৬ মার্চ) বেলা ১১টা থেকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন্স ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দুপুর ১.২০ মিনিটেও (এ রিপোর্ট লেখা পর্যন্ত) তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে বলে জানা গেছে।

আন্দোলনরত চিকিৎসকরা জানান, প্রতিমাসে ২৫ হাজার টাকা করে ছয় মাসে দেড় লাখ টাকা ভাতা দেওয়ার কথা। এর আগে ২০ হাজার করে যখন ভাতা ছিল তখন ছয় মাস পর পর এক লাখ ২০ হাজার টাকা করে দেওয়া হত। এ হিসেবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের টাকা জানুয়ারির শুরুতে দেওয়ার কথা। কিন্তু মার্চের অর্ধেক পেরিয়ে গেলেও ভাতা দিতে নানাভাবে তালবাহানা করা হচ্ছে। নিয়মিত যদি ভাতা না পাই তাহলে আমরা কীভাবে চলবো, আর পরিবার কীভাবে চলবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেষ সময়ে চাকরি স্থায়ীকরণে ভিসির তোড়জোড়, দু’পক্ষের হাতাহাতি
বিএসএমএমইউর নতুন ভিসি ডা. দীন মোহাম্মদ নূরুল হক, প্রজ্ঞাপন জারি

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসাইন বলেন, এফসিপিএস করতে প্রতিদিন বহু রোগী আমাদের দেখতে হয়। চিকিৎসক হিসেবে এটা আমাদের দায়িত্ব, তাই আমরা করবো সমস্যা নেই। কিন্তু ভাতাটা আমাদের ঠিকঠাক দিতে হবে। ছয় মাস পরপর দেওয়ার কথা। কিন্তু এবার সেটা ৯ মাস হয়ে গেছে। এটা দিয়েই আমাদের চলতে হয়, পরিবারকে চালাতে হয়। জানুয়ারির শুরুতে ভাতা দেওয়ার কথা থাকলেও এখন বলা হচ্ছে আরও এক মাস সময় লাগবে। আমরা এটি চাই না। দুদিনের মধ্যে না দিতে পারলে আমরা চূড়ান্ত আন্দোলনে যাব।

dhakapost

তিনি বলেন, মানুষের সেবা দেই আমরা, কিন্তু আমাদের ভাতা পেতে আন্দোলন করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। কর্মকর্তাদের ঈদ আছে, পরিবার আছে, আমাদের কিছু নেই?

বিজ্ঞাপন

জানা গেছে, বিসিপিএস ভবনের ৯ তলায় সমবেত হন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এ সময় বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাসহ প্রতিষ্ঠানটির শিক্ষকদের সঙ্গে কথা বলেন ট্রেইনি চিকিৎসা। এ সময় বিসিপিএস থেকে এক মাসের সময় চাইলেও তা মানতে আপত্তি জানায় আন্দোলনকারী চিকিৎসকেরা। টাকা নাই ডিউটি নাই স্লোগান তুলে ভাতা দিতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান তারা।

এসব বিষয়ে বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লা ট্রেইনি ডাক্তারদের বলেন, ভাতা প্রদানের বিষয়টির ব্যাপারে ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। ভাতার টাকা তিন ভাগে আসে। দুইভাগ চলে এসেছে, বাকিটা পরে আসবে। যেটা আছে সেটা দিয়ে হাজার খানেককে দেওয়া যাবে। এজন্য এক মাস সময় চান তিনি। একইসঙ্গে ভাতার পরিমাণ বাড়ায় তা সমন্বয় করতে সময় লাগছে বলেও জানান তিনি।

টিআই/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মানববন্ধনঢাকা সিটিঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’