• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

দীর্ঘক্ষণ এসিতে থাকলে দেখা দিতে পারে যেসব সমস্যা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৫ মে ২০২৪, ০৮:৩৮
অ+
অ-
দীর্ঘক্ষণ এসিতে থাকলে দেখা দিতে পারে যেসব সমস্যা

বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে ঘুরছে। আর ঘরে ২০ ডিগ্রিতে এসি চালিয়ে রেখেছেন। তাপমাত্রার এই পার্থক্যে ‘সিক বিল্ডিং সিন্ড্রোম’-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। দীর্ঘক্ষণ এসিতে থাকা শরীরে এমন অনেক সমস্যা দেখা দেয়, যার আপনার-আমার ভাবনাচিন্তার বাইরে।

বিজ্ঞাপন

অফিসে ৯ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন। সন্ধ্যায় বাড়ি ফিরেই আবারও এসিতে। রাতের খাওয়া-দাওয়া শেষ করে আবার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢুকে পড়েন। মাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। সেখানে ১৪-১৫ ঘণ্টা কাটছে এসি ঘরে বসে। কিন্তু সারাক্ষণ এসিতে থাকার অভ্যাস শরীরে রোগ ডেকে আনছে।

বাইরের আবহাওয়ার সঙ্গে ঘরের তাপমাত্রার এতটাই পার্থক্য থাকে যে শরীর তা মানিয়ে উঠতে পারে না। তখনই দেখা দেয় সর্দির সমস্যা। বুকে কফ জমে। বাড়ে শ্বাসকষ্ট বা অ্যাজমার মতো সমস্যা। অনেক সময় শ্বাসনালিতে সংক্রমণ হওয়ার ঝুঁকিও বাড়ে।

আরও পড়ুন

সহজলভ্য এক ফলেই জব্দ হবে ডায়াবেটিস, কোলেস্টেরল থেকে ক্যানসার!
শিশুদের জন্য হেলথ ড্রিংকস কতটা নিরাপদ?

বিজ্ঞাপন

রোদে বেরোলে চোখ জ্বলছে। এই সমস্যার পেছনে শুধু রোদ নয়, এসিও দায়ী। দীর্ঘক্ষণ এসিতে থাকলে চোখের আর্দ্র‌তা কমে যায়। যার জেরে বাড়ে শুষ্ক চোখের সমস্যা। চোখে অস্বস্তি বাড়ে এবং দৃষ্টি ঝাপসা হয়ে যায়।

সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে মাথা ধরার সমস্যা বাড়ে। আর যদি মাইগ্রেন থাকে, তখন আরও কষ্ট ভোগ করতে হয়। পাশাপাশি সারাক্ষণ এসিতে বসে কাজ করলে শারীরিক ক্লান্তি বাড়ে। কাজের গতিও কমে যায়।

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে সবচেয়ে বেশি ডাস্ট অ্যালার্জির ঝুঁকি থাকে। অ্যালার্জি সৃষ্টিকারী জীবাণু বদ্ধ ঘরের মধ্যেই ঘুরে বেড়ায়। বাতাসের মধ্যে থাকা অ্যালার্জেন শরীরে প্রবেশ করে হিস্টামিনকে উদ্দীপিত করে তোলে এবং শারীরিক অস্বস্তি বাড়িয়ে তোলে। চোখ, নাক এবং গলার সমস্যা বাড়ে। হাঁচি, কাশি, নাক ও চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যা দেখা দেয়।

বিজ্ঞাপন

গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যায় এবং ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। অন্যদিকে, দীর্ঘক্ষণ এসিতে থাকলে ঘাম হয় না ঠিকই কিন্তু জল খাওয়ার পরিমাণ কমে যায়। আবার এসি থেকে বাইরে বেরোলে অত্যধিক ঘাম হতে থাকে। এর জেরে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়।

পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্য পরামর্শ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

প্রতিদিন হাঁটলে কি হার্ট ভালো থাকে?

প্রতিদিন হাঁটলে কি হার্ট ভালো থাকে?

ঘাড় ও কাঁধের ব্যথা কমাতে সহজ ৭ ব্যায়াম, কয়েক মিনিটেই মিলবে আরাম

ঘাড় ও কাঁধের ব্যথা কমাতে সহজ ৭ ব্যায়াম, কয়েক মিনিটেই মিলবে আরাম

তরুণদের কোলন ক্যানসার কেন বাড়ছে? খাদ্যাভাস ছাড়াও রয়েছে যেসব কারণ

তরুণদের কোলন ক্যানসার কেন বাড়ছে? খাদ্যাভাস ছাড়াও রয়েছে যেসব কারণ