• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

সাংবাদিকদের তাদের মতো কাজ করতে দিন, ঢামেক পরিচালককে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জুন ২০২৪, ১৪:১৬
অ+
অ-
সাংবাদিকদের তাদের মতো কাজ করতে দিন, ঢামেক পরিচালককে মন্ত্রী

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না— হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের এমন নোটিশ জারির পর তাকে ডেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সাংবাদিকদের তাদের মতো কাজ করতে দিন। তাদের সঙ্গে যেন বৈষম্য বা বিবাদ না হয়।

বিজ্ঞাপন

রোববার (৯ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। সংলাপে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

dhakapost

আরও পড়ুন

ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা বলতে ‘মানা’
সাংবাদিককে জোর করে কক্ষে বসিয়ে রাখেন ঢামেক পরিচালক
ঢাকা মেডিকেল : ভরসা বেশি, দুর্ভোগও বেশি

বিজ্ঞাপন

ঢামেক পরিচালকের নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি আজ সকালে পরিচালককে ফোন করেছিলাম, জানতে চেয়েছি কেন এরকম ঘটনা হচ্ছে। আমার কাছে কিছু রং ইনফরমেশন আসছে। পরিচালক আমাকে বললেন, স্যার আপনার সঙ্গে আমি দেখা করব। তিনি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন। আমি তাকে বলেছি, দেখেন সাংবাদিকদের তাদের মতো কাজ করতে দিন। এখানে যেন কোনোরকম বৈষম্য বা কোনোরকম বিবাদ না হয়। এটা আমি তাকে স্পষ্ট করে বলে দিয়েছি।

মন্ত্রী বলেন, তবে একটা কথা সত্য, আমি নিজেও ফেস করি। অনেক সময় দেখা যায় আমরা যখন রোগী দেখি...। আমার ক্ষেত্রে আমি অনেক সাংবাদিকদের সঙ্গে...। এত বড় বড় ম্যাসিভ ঘটনা বাংলাদেশে ঘটেছে, নিমতলী থেকে শুরু করে যেগুলো আমি ট্যাকেল করেছি।ওইটা একটু নিজেকে ইয়ে করে ট্যাকেল করতে হয়। সেটা আমিও তাকে (ঢামেক পরিচালক) বলেছি, এখানে যেন সাংবাদিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা না হয়। এটা আমি সকালে তাকে ডেকে বলে দিয়েছি।

এসএইচআর/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সামন্ত লাল সেনডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীদায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা