• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন

‘জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার তাগিদ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই ২০২৪, ১৪:৫৫
অ+
অ-
‘জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার তাগিদ’

জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন ও তাদের জীবনমান উন্নয়নে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ও জনস্বাস্থ্যের সামগ্রিক উন্নতি ঘটাতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থা নিবিড়ভাবে কাজ করছে। মাতৃস্বাস্থ্য, টিকাদান, শিশু স্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা, কমিউনিটি হেলথসহ স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন পর্যায়ে জনগণের স্বাস্থ্যের সামগ্রিক উন্নতিতে এ সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলছে।

রোববার (৭ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-এর ৩৯তম নির্বাহী কমিটির সভা ও ২৭তম বোর্ড কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

দেশে থ্যালাসেমিয়া বাহকের হার ১১.৪ শতাংশ মানুষ
বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিজ্ঞাপন

পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) একটি আন্তঃসরকারি সংগঠন, যা সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে জনসংখ্যাজনিত ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে থাকে। বাংলাদেশ সরকার আয়োজিত এ সভায় পিপিডির সদস্য রাষ্ট্রের ২৩টি দেশের মন্ত্রী ও সহযোগী সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, পিপিডির সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, অংশীদারিত্ব, নেটওয়ার্কিং, যুগোপযোগী উদ্ভাবন এবং প্রযুক্তি স্থানান্তরে সহযোগিতা আগের চেয়ে বেশি প্রয়োজন। উদ্ভূত নানা সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সদস্য রাষ্ট্রসমূহ একসঙ্গে কাজ করলে যথাযথ সমাধান খুঁজে পাব।

ডা. সামন্ত লাল সেন বলেন, প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা এবং উন্নয়নের সেরা দৃষ্টান্তসমূহ আদানপ্রদান করা উচিত। যাতে আমরা একে অপরের কাছ থেকে শিখে পারস্পারিকভাবে লাভবান হতে পারি।

বিজ্ঞাপন

জনসংখ্যা ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করে পিপিডির সদস্য দেশগুলোতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা দৃঢ় করার প্রতিশ্রুতির মাধ্যমে নির্বাহী কমিটির সভা সমাপ্ত হয়।

সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, পিপিডি বোর্ডের সেক্রেটারি মোহাম্মদ দোয়াগি, চায়না স্বাস্থ্য কমিশনের উপমহাপরিচালক লি ওয়েইসহ ইন্দোনেশিয়া, বেনিন, তিউনেশিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে মন্ত্রীপর্যায়ের ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টিআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্যমন্ত্রীরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : জুবাইদা রহমান

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : জুবাইদা রহমান

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা