• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৪, ১৬:২১
অ+
অ-
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণ

দেশের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ সেশনের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সে অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি এমবিবিএসে ভর্তি হতে চায়, তাহলে তাকে ভর্তি ফি গুণতে হবে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, আর বিডিএসে (ডেন্টাল) ভর্তি হতে চাইলে গুণতে হবে ১১ লাখ।

বিজ্ঞাপন

বুধবার (৬ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের জন্য নির্ধারিত ফি-সমূহ নিম্নরূপ।

আরও পড়ুন

রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর
অবশেষে ডা. মাহফুজকে ওএসডি, নতুন অধ্যক্ষ ডা. শরিফ

বিজ্ঞাপন

১. এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা।

২. বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা।

৩. ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা।

বিজ্ঞাপন

৪. টিউশন ফি প্রতিমাসে ১০ হাজার টাকা।

জানা গেছে, ২০১৮ সালের ১৫ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এমবিবিএস কোর্সে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছিল ১৬ লাখ ২০ হাজার টাকা। তবে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে কোর্স ফি বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করে সরকার। সরকারের এই সিদ্ধান্তে এক লাফেই ভর্তি ফি ৩ লাখ ২৪ হাজার টাকা বেড়ে যায়, যা শতকরা হিসেবে ১৭ শতাংশ বাড়ানো হয়। যদিও ফি বৃদ্ধির পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা সেটির পুনঃমূল্যায়নেরও দাবি জানিয়েছিল। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও আশঙ্কা জানিয়েছিলো যে, ভর্তি ফি বাড়ানোয় মেডিকেল শিক্ষা সংকুচিত হবে এবং চিকিৎসক হওয়ার সুযোগ থেকে মেধাবীরা বঞ্চিত হবেন।

তবে এবার আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও শিক্ষার্থীদের পক্ষ থেকে ভর্তি ফি কমানোর দাবি জানানো হলেও বর্ধিত ফিতেই ২০২৪-২০২৫ সেশনে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।

টিআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘাড় ও কাঁধের ব্যথা কমাতে সহজ ৭ ব্যায়াম, কয়েক মিনিটেই মিলবে আরাম

ঘাড় ও কাঁধের ব্যথা কমাতে সহজ ৭ ব্যায়াম, কয়েক মিনিটেই মিলবে আরাম

তরুণদের কোলন ক্যানসার কেন বাড়ছে? খাদ্যাভাস ছাড়াও রয়েছে যেসব কারণ

তরুণদের কোলন ক্যানসার কেন বাড়ছে? খাদ্যাভাস ছাড়াও রয়েছে যেসব কারণ

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

জুনের মধ্যে ই-হেলথ কার্ড চালু করার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর

জুনের মধ্যে ই-হেলথ কার্ড চালু করার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর