• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

ঢাকায় জিকা ভাইরাসের রোগী শনাক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৪, ১১:৪২
অ+
অ-
ঢাকায় জিকা ভাইরাসের রোগী শনাক্ত

রাজধানী ঢাকায় এডিস মশাবাহিত জিকা ভাইরাস রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত দেড়-দুই মাসে বেশ কয়েকজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি জানা গেছে।

বিজ্ঞাপন

শনাক্ত হওয়া ব্যক্তিদের অধিকাংশই রাজধানীর ধানমন্ডি, শ্যামলী ও বনানীর বাসিন্দা। তবে শনাক্ত হওয়া প্রত্যেকেই চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন বলেও আইইডিসিআর জানিয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

দুই শিশুর মৃত্যু নিপাহ ভাইরাসে নয়, অন্য কারণও জানা যায়নি
আশঙ্কাজনক হারে বাড়ছে ডিমেনশিয়া, আক্রান্ত ৭৫ শতাংশই নারী
ঘণ্টায় ৫৬ অপরিণত শিশুর জন্ম, বিশ্বে সর্বোচ্চ বাংলাদেশে

বিজ্ঞাপন

তিনি বলেন, জিকা ভাইরাস ঢাকায় পাওয়া যাচ্ছে। আমরা গত এক-দেড় মাস যাবতই দেখতে পাচ্ছি, তবে সংখ্যাটি খুবই অল্প। সন্দেহভাজন ডেঙ্গু রোগীদের রক্তের নমুনা পরীক্ষার সময় জিকা ভাইরাস শনাক্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে আইইডিসিআরের পরিচালক বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া, এখনই বলতে পারব না ঠিক কতজন রোগী আছে। গত মাসেও ধরা পড়েছে। আমরা নিয়মিত সার্ভিলেন্স করে যাচ্ছি, এটি আমাদের চলমান প্রক্রিয়া। এখন পর্যন্ত কতজন সেটি বলতে পারব না, তবে এ বছরে যারা শনাক্ত হয়েছে সবাই ঢাকার।

শনাক্ত হওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে তাহমিনা শিরীন বলেন, যাদের আক্রান্ত হওয়ার তথ্য আমরা পেয়েছি, তারা সবাই এখন সুস্থ। তারা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। ঢাকায় বর্তমানে কেউ হাসপাতালে চিকিৎসাধীন নেই।

বিজ্ঞাপন

আইইডিসিআরের একাধিক সূত্র জানিয়েছে, গত তিন মাসে অন্তত আটজনের দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। এমনকি গত বছরও পাঁচজন জিকা রোগী শনাক্ত হয়েছিলেন এবং চিকিৎসার পর তারা প্রত্যেকেই এখন ঝুঁকিমুক্ত।

টিআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইইডিসিআরবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়