• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:১৮
অ+
অ-
শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা

বেতন বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। 

বিজ্ঞাপন

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে তারা শাহবাগ মোড় অবরাধ করেন। এতে করে বন্ধ হয়ে গেছে যান চলাচল। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, দেড়টার দিকে চিকিৎসকরা শাহবাগ মোড় বন্ধ করে অবস্থান নিয়েছেন। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করছি।

আরও পড়ুন

ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে নামছে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা
তামাক নিয়ন্ত্রণে প্যাকেটের ৯০ শতাংশেই সতর্কবার্তা দেওয়ার দাবি

বিজ্ঞাপন

এদিকে আজ দুপুর ১২টা পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়ায় সারাদেশে আবারও কর্মবিরতিতে নেমেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি’র (ডিএমজেএস) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী জানান, ডাক্তারদের অধিকার আদায়ের প্রতিষ্ঠান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি ও তার সহযোগী সংগঠন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (পিপিটিডিএ) ২০২২ সাল থেকে বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের যৌক্তিক দাবি—ভাতা বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে।

সংগঠনটি জানায়, স্বাস্থ্যখাতের স্টেকহোল্ডার—বিসিপিএস, বিএসএমএমইউ, স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সচিব ও সহকারী স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ সবাই ভাতা বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলেছেন। দ্রুত বাস্তবায়ন করবেন বলে কথাও দিয়েছেন। এছাড়া ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় নথি যথাযথ ধাপ পার করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, ভাতা বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়ে পড়ে আছে। এর প্রতিবাদে গত ১৪ ডিসেম্বর, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এর নেতৃত্বে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয় এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়েছিল।

বিজ্ঞাপন

সংগঠনটি আরও জানায়, ১৫ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে দুজন মুখপাত্র ডা. জাবির হোসেন এবং ডা. তানভীর আহমেদ, নাগরিক কমিটির পক্ষ থেকে ডা. আহাদ এবং ডা. আশরাফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সারজিস আলমসহ অর্থ মন্ত্রণালয়ে মিটিং করা হয়। আশ্বস্ত করা হয় সেদিনই (১৫ ডিসেম্বর) এই নথিটি অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ পর্যন্ত ভাতা বৃদ্ধির নথি স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। 

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএসএমএমইউরাজধানীর খবরধর্মঘট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত