• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

উন্নতমানের গবেষণা পেতে জার্নাল ক্লাবের মানোন্নয়নের তাগিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪
অ+
অ-
উন্নতমানের গবেষণা পেতে জার্নাল ক্লাবের মানোন্নয়নের তাগিদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে উন্নতমানের গবেষণা পেতে বিশ্ববিদ্যালয়ের জার্নাল ক্লাবগুলোকে আরও মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে জার্নাল ক্লাব বিষয়ক গুরুত্বপূর্ণ উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।

অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, জার্নাল ক্লাব জ্ঞান আহরণে অবশ্যই ভূমিকা রাখে, তবে জার্নাল ক্লাবের মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট বিষয়ের গভীরতম, সূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা। উন্নতমানের গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের র্যাকিংয়ের অগ্রগতিতে জার্নাল ক্লাবের অবদান অনস্বীকার্য। বিশেষ করে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন ও গবেষণার দক্ষতা বৃদ্ধি, গবেষণাপত্র আলোচনা, গবেষণার মান উন্নয়ন, নতুন গবেষণা পদ্ধতি, তত্ত্ব ও ফলাফল সম্পর্কে জানা, বৈজ্ঞানিক চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতার উন্নয়ন, গবেষণা উপস্থাপন, সমালোচনা ও পর্যালোচনা করার দক্ষতা বৃদ্ধি, নতুন নতুন গবেষণার সঙ্গে পরিচিত হওয়া, বিভিন্ন ধরনের গবেষণার ট্রেন্ড সম্পর্কে জানা, এমনকি গবেষণাপত্রের ত্রুটি ও শক্তিশালী দিকগুলো চিহ্নিত করতে শিখার ক্ষেত্রে জার্নাল ক্লাবগুলো বিরাট অবদান রাখে।

আরও পড়ুন

বিএসএমএমইউর বহির্বিভাগের টিকিট অনলাইনে পেতে আইসিটি সেলকে নির্দেশ
শারফুদ্দিনে শুরু, একে একে স্বাচিপ সিন্ডিকেটের পতন
বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ফের কিডনি প্রতিস্থাপন শুরু

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চিকিৎসকদের মধ্যে যারা গবেষণায় আগ্রহী, তাদের জন্য জার্নাল ক্লাবগুলো গবেষণা ও বৈজ্ঞানিক আলোচনাসহ জ্ঞান বিনিময়ের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। বিএসএমএমইউর ক্ষেত্রে উন্নত গবেষণার মাধ্যমে বিশেষজ্ঞ তৈরিতে জার্নাল ক্লাব বিরাট ভূমিকা রাখবে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, জার্নাল ক্লাবের মান উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি খুবই জরুরি। এক্ষেত্রে বিএসএমএমইউ প্রশাসন বদ্ধ পরিকর। আমরা মনে করি জার্নাল ক্লাবের আলোচনা সভাগুলো প্রতি সপ্তাহে হওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে, জার্নাল ক্লাব অবহেলিত বিষয় নয়, বরং আন্তর্জাতিকমানের শিক্ষা ও গবেষণার জন্য একটি আলোকিত ও অনিবার্য প্ল্যাটফর্ম। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন, অধ্যাপক ডা. মো. মঈনুল আহসান প্রমুখ।

বিজ্ঞাপন

টিআই/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএসএমএমইউরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত