• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ জানুয়ারি ২০২৫, ১০:১১
অ+
অ-
বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম গঠন

স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের ক্যাডার বৈষম্য নিরসন ও পদোন্নতি বঞ্চনা গোছাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম নামক চিকিৎসকদের একটি স্বতন্ত্র সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটির করা নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে ড. মির্জা মো. আসাদুজ্জামান রতন (গাইনি) এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ আল আমিন (ইউরোলজি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ক্যাডার বৈষম্যের কারণে দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মকর্তা বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর তাই এ বৈষম্য নিরসন ও পদোন্নতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে এই ফোরাম গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক ডা. মো. শামসুল আরেফিন (অ্যানেসথেশিয়া), ডা. মো. বশির উদ্দীন (নিউরো সার্জারি), ডা. মো. নূর মোহাম্মদ শরীফ অভি (সার্জারি), ডা. মো. ইকবাল হোসাইন (গ্যাস্ট্রোএন্টারোলজি), ডা. মো. কায়সার ইয়ামিদ ইষাদ (শিশু সার্জারি), ডা. মো. খায়রুল ইসলাম (মেডিসিন) এবং ডা. মো. আশরাফুল আলম সুমন (কার্ডিওলজি)। 

বিজ্ঞাপন

এছাড়া কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ সাফায়াত কামাল (মেডিসিন)।

টিআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘাড় ও কাঁধের ব্যথা কমাতে সহজ ৭ ব্যায়াম, কয়েক মিনিটেই মিলবে আরাম

ঘাড় ও কাঁধের ব্যথা কমাতে সহজ ৭ ব্যায়াম, কয়েক মিনিটেই মিলবে আরাম

তরুণদের কোলন ক্যানসার কেন বাড়ছে? খাদ্যাভাস ছাড়াও রয়েছে যেসব কারণ

তরুণদের কোলন ক্যানসার কেন বাড়ছে? খাদ্যাভাস ছাড়াও রয়েছে যেসব কারণ

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

জুনের মধ্যে ই-হেলথ কার্ড চালু করার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর

জুনের মধ্যে ই-হেলথ কার্ড চালু করার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর