• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

সরকারি মেডিকেলে ভর্তির সময়সীমা বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩
অ+
অ-
সরকারি মেডিকেলে ভর্তির সময়সীমা বাড়ল
ফাইল ছবি

সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন যেকোনো সময় এমবিবিএস ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গত ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।’

আরও পড়ুন

মেডিকেলে ভর্তি পরীক্ষা : জাতীয় মেধা তালিকায় শীর্ষে যারা
৪১ নম্বর পেয়েও কোটায় ভর্তি, ফেসবুকে সমালোচনার ঝড়
মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় সানজিদ, তৃতীয় শেখ তাসনিম

বিজ্ঞাপন

এর আগে গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রকাশিত ফল অনুযায়ী, দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত।

প্রসঙ্গত, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষায় অংশ নেন।

টিআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এমবিবিএসস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস