• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

সেনা পাহারায় বিএমইউ ছাড়লেন অনিন্দিতা দত্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ মার্চ ২০২৫, ১৮:০৭
অ+
অ-
সেনা পাহারায় বিএমইউ ছাড়লেন অনিন্দিতা দত্ত

সেনা পাহারায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় – বিএসএমএমইউ) ছেড়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত। তাকে তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাণ গোপাল দত্তের মেয়ে চিকিৎসক অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। তাকে বাড়ি নিয়ে যাওয়া হতে পারে।

বিশ্ববিদ্যালয়ে আসার কারণ প্রসঙ্গে ডা. বিপ্লব বলেন, অনিন্দিতা দত্ত চিকিৎসা নিতে এসেছেন, এমন তথ্য সঠিক নয়। তিনি এখানকার রেডিওলোজি বিভাগের একজন শিক্ষক। তিনি তার কর্মস্থল হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে এসেছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা
আবরার ফাহাদ হত্যা মামলা : ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল
রায় কার্যকর হলে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে : আবরার ফাইয়াজ

এর আগে সকালে নিজ কর্মক্ষেত্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে অবরুদ্ধ হন আওয়ামী লীগের সাবেক সংসদ ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত। ছাত্রদলের কয়েকজন নেতা তাকে অবরুদ্ধ করেন। পরে আরও কিছু সংখ্যক ছাত্র-জনতা তাদের সঙ্গে যোগ দেন।

এ বিষয়ে শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা সকাল ৭টার দিকে তথ্য পেয়েছি যে প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি। শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে, তারা এসে বাকি যা ব্যবস্থা নেওয়ার নেবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যান্সার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

টিআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএসএমএমইউরাজধানীর খবরঢাকা সিটিপুলিশআওয়ামী লীগশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ