• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত

লাইন ডিরেক্টরসহ স্বাস্থ্যের বড় তিন পদ একসঙ্গে বিলুপ্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩
অ+
অ-
লাইন ডিরেক্টরসহ স্বাস্থ্যের বড় তিন পদ একসঙ্গে বিলুপ্ত

স্বাস্থ্য খাতে গঠনমূলক পরিবর্তনের অংশ হিসেবে সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের আওতায় অপারেশনাল প্ল্যান (ওপি) পরিচালনার সঙ্গে যুক্ত বড় তিন পদ—লাইন ডিরেক্টর, প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার—একসঙ্গে বিলুপ্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এসব পদে কর্মরতদের দ্রুত যথাযথ পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (স্বাস্থ্য-৩) ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের অবসান হওয়ায় এ তিন পদবি বাতিল করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বিলুপ্ত পদবি ব্যবহার থেকে অবিলম্বে বিরত থাকার পাশাপাশি বর্তমানে যারা এসব পদে কর্মরত আছেন, তাদের দ্রুত যথাযথ পদে পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হলো।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, অধিদপ্তরের লাইন ডিরেক্টররা মূলত অপারেশনাল প্ল্যানের পুরো ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতেন। তাদের অধীনে প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজাররা কাজ করতেন, যাদের দায়িত্ব ছিল মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, রিপোর্টিং এবং প্রশাসনিক সমন্বয়। এ কর্মকর্তা ও তাদের অধীন কর্মীরা স্বাস্থ্য খাতের বিভিন্ন ওপি যেমন—মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, সংক্রামক রোগ প্রতিরোধ, ওষুধ ও টিকা সরবরাহ—সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করতেন।

বিজ্ঞাপন

তবে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, নতুন কাঠামো না এলে কিছু মাঠ পর্যায়ের কার্যক্রমে সাময়িক ঝামেলা দেখা দিতে পারে। বাজেট বাস্তবায়ন, জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় প্রাথমিকভাবে প্রভাবিত হতে পারে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে খাত সংশ্লিষ্টরা যুগান্তকারী প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখছেন। এখন নজর থাকবে—নতুন কাঠামো কতটা কার্যকর হয় এবং এটি মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা কতটা প্রভাবিত করে।

টিআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ