• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

আসন্ন সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনের দাবি চিকিৎসকদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:১২
অ+
অ-
আসন্ন সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনের দাবি চিকিৎসকদের

তামাকজনিত রোগে মৃত্যুর লাগাম টানতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ দ্রুত অনুমোদন এবং ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সকল তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি জানিয়েছেন দেশের তরুণ চিকিৎসকরা। 

বিজ্ঞাপন

তারা বলছেন, আইন ও করনীতির সমন্বিত পদক্ষেপ ছাড়া তামাকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এক কর্মশালায় এসব দাবি উত্থাপন করা হয়। কর্মশালার শিরোনাম ছিলো- ‘তামাক নিয়ন্ত্রণ জোরদারে তরুণ চিকিৎসকদের সম্পৃক্ততা : ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইন আসন্ন সংসদে অনুমোদন ও ২০২৬–২৭ অর্থবছরের করনীতি সংস্কার’। 

আরও পড়ুন
আলোচনা ছাড়াই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি ও দাম নির্ধারণ হয়েছে
প্রতিরোধ ও নিরাময়মুখী গবেষণায় গুরুত্বারোপ বিএমইউ ভিসির
সাড়ে তিন হাজার চিকিৎসকের নতুন পদ সৃষ্টি হচ্ছে

বিজ্ঞাপন

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। তিনি বলেন, তামাকের ক্ষতি শুধু ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকির মধ্যে সীমাবদ্ধ নয় ; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে তামাক নিয়ন্ত্রণ আন্দোলনে তরুণ চিকিৎসকদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি আসন্ন সংসদে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত অনুমোদনের আহ্বান জানান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। তিনি জানান, তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিবছর এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ অকালে মারা যাচ্ছে।

টোব্যাকো এটলাসের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, সরকার জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশোধিত অধ্যাদেশটি চূড়ান্ত করেছে। তবে এর বাস্তব সুফল পেতে হলে অধ্যাদেশটিকে দ্রুত আইনে রূপ দেওয়া জরুরি।

বিজ্ঞাপন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ফজিলা তুন-নেসা মালিক বলেন, তামাক হার্ট অ্যাটাকসহ নানা প্রাণঘাতী হৃদরোগের অন্যতম প্রধান কারণ। হাসপাতালে প্রতিদিন এমন অসংখ্য রোগী আসছেন, যাদের অসুস্থতার মূল কারণ তামাক ব্যবহার।

তিনি বলেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের ওপর কার্যকর কর আরোপ করা হলে পণ্যের দাম বাড়বে, তরুণদের মধ্যে তামাক গ্রহণ কমবে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যখাতে সরকারের ব্যয়ও হ্রাস পাবে। পাশাপাশি রাজস্ব আয় বাড়ার সুযোগ তৈরি হবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী তরুণ চিকিৎসকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এসময় তরুণ চিকিৎসকরা বলেন, দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই সরকার সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেছে। তারা মনে করেন, আসন্ন সংসদে অধ্যাদেশটি দ্রুত অনুমোদন এবং সকল ধরনের তামাকপণ্যে কার্যকর কর আরোপ করা গেলে তামাকপণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে নেওয়া সম্ভব হবে।

তরুণ চিকিৎসকদের মতে, আইন প্রয়োগ ও করনীতির মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ জোরদার করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকরা অংশ নেন।

টিআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী