• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ ২০২৬, ১২:৫৯
অ+
অ-
ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় তিনি হাসপাতালের পুরোনো ভবনের বেশ কিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখানে রোগীর তুলনায় ফ্যাসিলিটি বা সুযোগ-সুবিধা কম। আরও চিকিৎসক দরকার। হাসপাতালে স্টাফ ও নার্সদেরও স্বল্পতা রয়েছে।’

হাসপাতালের পরিবেশ ও অব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, ‘আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকায় ভরা, এখন সেটি কম। তবে রোগীরা অনেক মেডিসিন পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, একটি বাদে হাসপাতালের বাকি অপারেশন থিয়েটারগুলো উন্নত নয় এবং সেখানে অ্যানেসথেসিয়ার চিকিৎসকের স্বল্পতা রয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালের ধোয়া-মোছার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘বেডশিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানের ওয়াশ করানো হয়। এ জন্য হাসপাতালের পরিচালককে বলেছি সংশ্লিষ্টদের বিল কেটে রাখার জন্য।’

হাসপাতালের শৃঙ্খলা ও দালাল চক্র প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘আজকে আমি কোনো দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দেব না। দালালদের কঠোর হস্তে দমন করা হবে।’ সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এসএএ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্যমন্ত্রীসাখাওয়াত হোসেনডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

পর্যায়ক্রমে চিকিৎসক, নার্স-টেকনিশিয়ান নিয়োগের উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী

পর্যায়ক্রমে চিকিৎসক, নার্স-টেকনিশিয়ান নিয়োগের উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী