দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে হাম সন্দেহে ১০ শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৯ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাম সন্দেহে আরও ১ হাজার ২৪৮ জন রোগী শনাক্ত হয়। একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাম সন্দেহে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে; যার মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৬ জন।
বিজ্ঞাপন
এদিকে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ২১ জন শিশুর। এছড়া হাম সন্দেহে এ সময়ে দেশব্যাপী ১৩৮ জন শিশুর মৃত্যু হয়। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয় ১৫৯৯ জন এবং হাম সন্দেহে ১১ হাজার ১৩৩ জন রোগী শনাক্ত হয়। হামে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ঢাকা বিভাগে ৯৯১ জন।
এমএল/এমএসএ
