বিজ্ঞাপন

স্বাস্থ্য সচিব

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১.৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা

অ+
অ-
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১.৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, আসন্ন বাজেটে সক্ষমতা অর্জন সাপেক্ষে স্বাস্থ্যখাতে জিডিপির ১.৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে। বর্তমান সময়ে জিডিপির ০.৬৭ শতাংশ বরাদ্দ হলেও তার ২৫ শতাংশ ব্যয় করা সম্ভব হয়নি। আশা করি, এটি আমরা ৫০-৫৫ শতাংশে নিয়ে যেতে পারবো।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসনস দিবস ২০২৬ উপলক্ষ্যে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ এবং সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, আমাদের স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ হয়, কিন্তু তা পরিপূর্ণভাবে ব্যয় করতে না পারার একটি দায় আছে। আমরা প্রকল্প নিয়ে তা একাধিকবার মেয়াদ বাড়াতে হয় সক্ষমতার অভাবে। আমরা আশা করি, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জিডিপির বর্তমান বরাদ্দের তুলনায় দ্বিগুণ বরাদ্দ দেওয়া হবে। এরইমধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং তিনি এটি প্রভিশন আকারে রেখেছেন। এছাড়া মন্ত্রী আরও পরামর্শ দিয়েছেন, বাজেটের বাইরেও যদি আমরা ছোট ছোট স্কিম আকারে বরাদ্দ চাই, তাও তিনি অনুমোদন করবেন।

বর্তমান হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে বর্তমানে হামের প্রভাব দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। ঠিকমতো টিকাদান কর্মসূচি চলমান থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হতো না। বর্তমানে আমরা ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করছি।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশে হামের টিকা ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই বলে জানান সচিব।

এমএল/জেডএস

বিজ্ঞাপন