বিজ্ঞাপন

এসেনসিয়াল ড্রাগসের নতুন এমডি আশরাফুজ্জামান

এসেনসিয়াল ড্রাগসের নতুন এমডি আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আ কা মো. আশরাফুজ্জামান। তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

এতে বলা হয়, দি কোম্পানি অ্যাক্ট, ১৯৯৪-এর আওতায় মেমোরেন্ডাম অ্যান্ড অ্যাসোসিয়েশন অব এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ৫৪(৩) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এমএল/বিআরইউ