বিজ্ঞাপন

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়াল

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭ জন।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে।  

এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০৮ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৮৪১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ জন যাদের মধ্যে ৯৯ হাজার ২৯৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬৬ জন ও আক্রান্ত ৬৩ হাজার ৪০২ জন। 

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এমএল/এমএসএ