ডেঙ্গুতে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু হলো। সর্বশেষ তিনজনের মধ্যে খুলনায় মৃত্যু হয়েছে ২ জনের ও চট্টগ্রামে ১ জনের।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ডেঙ্গুতে এই তিনজনের মৃত্যু হয়েছে আজ সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টা সময়ের মধ্যে।
এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৫১২ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ১৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় ৫৩২ জনসহ হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৩ হাজার ৯ জন ডেঙ্গু রোগী।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৯৬ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া, বরিশাল বিভাগে ২৪৪ জন, চট্টগ্রাম ১২৫ জন, খুলনা বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহে ৭১, রাজশাহীতে ৭৪ জন ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে এ পর্যন্ত ২৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এলাকাভিত্তিক মৃত্যুর এ সংখ্যা বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রামে ৫ জন করে, ঢাকা বিভাগে ২২, খুলনা ৬, রাজশাহী ৩ ও রংপুর বিভাগে ১ জন।
এ বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে রয়েছেন বরিশাল বিভাগে ৩ হাজার ১৬৩ , চট্টগ্রামে ২ হাজার ৪৪০, ঢাকা বিভাগে ৫ হাজার ২৬৮, রাজশাহী ৫০৪,ময়মনসিংহ ৫৭২, রংপুর ২৮৬, সিলেট ৮৯ ও খুলনা বিভাগে ১৮৩৪ জন।
এমএল/এসএএস
