আধুনিক ও দ্রুত স্বাস্থ্যসেবায় নির্ভুল রোগ নির্ণয়ের লক্ষ্য নিয়ে উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রাজধানীর মিরপুর-১০-এ যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান ‘আকিজ মেডিপ্লেক্স’। একই ছাদের নিচে আন্তর্জাতিক মানের আধুনিক ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সুবিধা দিতে প্রস্তুত এই প্রতিষ্ঠানটি।
এতে রয়েছে আন্তর্জাতিক মানের আধুনিক ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবস্থা, যা বিভিন্ন পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী এআই-সহায়ক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় বিশ্লেষণ ব্যবস্থা পরীক্ষার ফলাফল আরও নির্ভুলভাবে প্রস্তুত করতে সহায়তা করবে। ফলে চিকিৎসকদের রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করতে কার্যকর ভূমিকা রাখবে। তবে চূড়ান্ত রোগ নির্ণয় ও চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হবে।
এ বিষয়ে আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, প্রযুক্তি কখনোই চিকিৎসকের বিকল্প নয়। বরং উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থা ও এআই-সহায়ক প্রযুক্তি চিকিৎসকদের আরও নির্ভুল তথ্য ও বিশ্লেষণ প্রদান করে, যাতে তারা দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা করতে পারেন। আমাদের লক্ষ্য প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে রোগীদের জন্য নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
চিকিৎসক ও রোগীদের সুবিধার কথা ভেবে প্রতিষ্ঠানটিতে চালু করা হয়েছে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা ব্যবস্থা। মাত্র কয়েক মিনিটে এই প্রযুক্তির মাধ্যমে রোগীর ৩৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক পরিমাপ করা সম্ভব, যা চিকিৎসকদের প্রাথমিক ধারণা দিতে সাহায্য করে।
এখানে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও জার্মানির সর্বশেষ প্রযুক্তির এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম, আল্ট্রাসাউন্ডসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ প্যাথলজিস্ট এবং ল্যাব টেকনোলজিস্ট। রোগীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিনে ৮২ শতাংশ পর্যন্ত কম রেডিয়েশন ব্যবহার করে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়। এছাড়া প্রতিটি পরীক্ষার মান কঠোরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়।
এছাড়া আকিজ মেডিপ্লেক্সে রয়েছে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞদের চেম্বার, ডিজিটাল হেলথ রেকর্ড, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইন রিপোর্ট, নিজস্ব ফার্মেসি এবং হোম স্যাম্পল কালেকশনের সুবিধা। ফলে রোগীরা একই স্থান থেকে পরীক্ষা, রিপোর্ট এবং চিকিৎসকের পরামর্শ সেবা পাচ্ছেন।
