ডেঙ্গুতে এক দিনে ঢাকায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। একই সময়ে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৮০৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৭০১ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২২ হাজার ১৫৯ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৭ জন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ৮০ জন, চট্টগ্রামে ৮২, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৫ এবং রাজশাহীতে ৫৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এ পর্যন্ত ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এমএল/এসএম
