বিজ্ঞাপন

ঢামেকে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৪ রুটে বাস সার্ভিস চালু

ঢামেকে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৪ রুটে বাস সার্ভিস চালু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধায় চারটি রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন হাসপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। প্রাথমিকভাবে দুটি রুটে তিনটি বাস দিয়ে এ সেবা চালু করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে হাসপাতালের বাগান গেটে বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাস সার্ভিসের উদ্বোধন করেন তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ঢামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি বড় অংশ নারী। তাদের যাতায়াতে হাসপাতালের নিজস্ব কোনো পৃথক পরিবহন ব্যবস্থা নেই। এ কারণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে ডিসকাউন্ট রেটে বাস সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ তিনটি রুটে বিআরটিসি দ্বিতল বিশিষ্ট বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জনসংখ্যা কম থাকায় দুইটি রুটে তিনটি বাস সার্ভিস চালু করা হয়েছে। এর মধ্যে একটি বিশ্বরোড এবং বাকি দুটি কাচপুর চিটাগাং রোড, শনিআখড়া ও রায়েরবাগ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি রুটেও আমরা বাস চালু করব।

এসএএ/জেআই