• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য
  2. চট্টগ্রাম

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরেক রোগী চিকিৎসা নিচ্ছেন চমেকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩০
অ+
অ-
ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরেক রোগী চিকিৎসা নিচ্ছেন চমেকে

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৩৫ বছর বয়সী এক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিতের পর তিনদিন আগে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শনিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবির। তিনি বলেন, আক্রান্ত রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে চট্টগ্রামে তিনজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগে আক্রান্ত দুইজনের প্রয়োজনীয় অপারেশন করা হয়েছে। এরমধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।  আরেকজনকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে। 

চমেক সূত্রে জানা গেছে, আক্রান্ত নারী রোগী অতিরিক্ত ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা করার পর তার ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। ওই নারী কোভিড আক্রান্ত না হয়েও তার শরীরে ব্লাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত নারীর বাড়ি চট্টগ্রাম নগরীর হালি শহর এলাকায়।

এর আগে জুলাই মাসের শেষ দিকে ৬০ বছর বয়সী এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে। যা ছিল ব্ল্যাক ফাঙ্গাসে চট্টগ্রামে প্রথমবারের মতো কেউ আক্রান্তের ঘটনা। এরপর ১০ আগস্ট একজন পুরুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। 

বিজ্ঞাপন

কেএম/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কালো ছত্রাকচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি