• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সাংহাইয়ে লকডাউনের পর বিশ্বে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২২, ১৬:২৫
অ+
অ-
সাংহাইয়ে লকডাউনের পর বিশ্বে কমেছে তেলের দাম
ছবি : দ্য ইকোনমিক টাইমস

চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে লকডাউনের পর বৈশ্বিক বাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক তেলের বাজার পর্যবেক্ষক সংস্থা দ্য ফিউচার কন্ট্রাক্ট অপর ব্রেন্ট ক্রুডের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত রোববার পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানি তেল বিক্রি হয়েছে ১২০ দশমিক ৩ ডলারে।

কিন্তু সোমবার সাংহাইয়ে লকডাউনের পর ব্যারেল প্রতি সাড়ে ৪ ডলার কমেছে তেলের দাম। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেল বিশ্ব বাজারে বিক্রি হচ্ছে ১১৫ দশমিক ৮ ডলারে। শতকরা হিসেবে এই হ্রাসের হার ৪ শতাংশ।

চীনের অর্থনীতির প্রাণকেন্দ্র সাংহাই বিশ্বের বৃহৎ ও গুরুত্বপূর্ণ শহরসমূহের মধ্যে অন্যতম। করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় সোমবার শহরটিতে ৯ দিনের জন্য লকডাউন জারি করে চীনের সরকার।

বিজ্ঞাপন

করোনা প্রতিরোধে জিরো কোভিড নীতি নিয়েছে চীনের সরকার। এই নীতির আওতায় গত দুই বছরে চীনের বিভিন্ন শহর ও প্রদেশে লকডাউন জারি করা হলেও এই প্রথম আড়াই কোটি মানুষ অধ্যুষিত সাংহাইয়ে লকডাউন জারি করা হলো।

তবে সাংহাইয়ে লকডাউনের পর জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও এখন পর্যন্ত যে দামে বিশ্ববাজারে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, তা গত বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি বলে জানিয়েছে বিবিসি।

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তেলের বাজার দরচীনলকডাউন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সবাই চাহিদামতো তেল কিনতে পারবেন : জ্বালানি প্রতিমন্ত্রী

সবাই চাহিদামতো তেল কিনতে পারবেন : জ্বালানি প্রতিমন্ত্রী

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?