• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া-সিঙ্গাপুর-কানাডায় ঈদ সোমবার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২২, ২১:০২
অ+
অ-
অস্ট্রেলিয়া-সিঙ্গাপুর-কানাডায় ঈদ সোমবার

অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং কানাডায় আগামী সোমবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপন করা হবে। শনিবার তিন দেশের কর্তৃপক্ষ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার ঈদুল-ফিতর উদযাপনের সিদ্ধান্ত ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য ঘোষণা করতে পেরে আনন্দিত যে, কাউন্সিলের সদস্যদের পরামর্শ এবং স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হবে আগামী রোববার (১ মে)। আর ১৪৩৩ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন সোমবার; এদিনই ঈদুল-ফিতর উদযাপন করা হবে।

 
 
 
 
 

এছাড়া সিঙ্গাপুরের মজিলস উলামা ইসলামও সেখানকার মুসলমানরা ২ মে (সোমবার) ঈদুল-ফিতর উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছে।

এদিকে, কানাডার মুসলিমদের সংগঠন দ্য এসোসিয়েশন অব মুসলিম ইন কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরে ঈদুল-ফিতর আগামী সোমবার উদযাপন করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে ঈদুল ফিতরের সঠিক তারিখ ইসলামিক ক্যালেন্ডারের ১৪৩৩ হিজরির ১০তম মাস শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সংস্থাটি বলেছে, শনিবার চাঁদ দেখতে না পাওয়ার অর্থ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে আগামীকাল অর্থাৎ রোববার। এর ফলে পবিত্র ঈদুল-ফিতর পালন করা হবে মঙ্গলবার।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

ঈদে বর্ণিল ইজি ফ্যাশন

ঈদে বর্ণিল ইজি ফ্যাশন

একই রুট, একই বাসে ঈদ উপলক্ষ্যে দ্বিগুণ ভাড়া

একই রুট, একই বাসে ঈদ উপলক্ষ্যে দ্বিগুণ ভাড়া

ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা

ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা