• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতে ফের মাঙ্কিপক্স রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২ আগস্ট ২০২২, ১৫:১২
অ+
অ-
ভারতে ফের মাঙ্কিপক্স রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৭
ভারতের একটি বিমানবন্দরে যাত্রীদের শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ আছে কি না দেখছেন কর্মকর্তারা (ফাইল ছবি)

বিশ্বের অনেকে দেশের মতো ভারতেও বেড়েই চলেছে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিবেশী এই দেশটিতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলেছিল কেরালায়। সেই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটিতে আবারও মিলল মাঙ্কিপক্সে সংক্রমিত এক রোগী।

বিজ্ঞাপন

এনিয়ে দেশটিতে মাঙ্কিপক্স শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। মঙ্গলবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফেরা এক ব্যক্তির শরীরেই মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে করে দেশটিতে মাঙ্কিপক্স শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। এর মধ্যেই এক কেরালা রাজ্যেই শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ জন। কেরালার স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মাঙ্কিপক্সে আক্রান্ত বলে সর্বশেষ শনাক্ত হওয়া ওই যুবক সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফিরেছেন জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ। ৩০ বছর বয়সী ওই যুবককে বর্তমানে মলপ্পুরমের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম বলছে, হাসপাতালে ওই যুবককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৭ জুলাই কোঝিকোড় বিমানবন্দরে পৌঁছান তিনি। কেরালায় এই নিয়ে পাঁচ জন মাঙ্কিপক্সে সংক্রমিত হলেন।

এদিকে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে কেরালায়। রাজ্যটির ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকও সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন।

অবশ্য কেরালা ছাড়াও ভারতের রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এছাড়া রাজস্থান, হায়দরাবাদেও মাঙ্কিপক্স উপসর্গ দেখা গেছে কয়েক জনের শরীরে।

বিজ্ঞাপন

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতমাঙ্কিপক্সবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত